সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাজপেয়ীর মৃত্যুর খবর
নয়াদিল্লি: এখনও পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থা বেশ সঙ্কটজনক। কোনও রকম চিকিৎসাতেই সাড়া দিচ্ছে না। যদিও সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। ইতিমধ্যে এইমসে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেছেন ডাক্তারদের সঙ্গেও। শেষ মুহূর্তে কি অবস্থা তা নিয়েও এইমসের ডাক্তারদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর খবর।
রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সেই খবর। কিন্তু তখনও পর্যন্ত কিংবা এখনও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতে অনেকেই RIP লিখে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে থাকে। যদিও কিছুক্ষণ পরেই ভুল ভাঙে। এবং অনেকেই ক্ষমা চেয়ে নেন অনিচ্ছাকৃত ভুলের জন্যে।
মূলত বিষয়টি ঘটে প্রধানমন্ত্রী মোদী হাসপাতাল গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে আসার পরেই। অনেকেই মনে করেন যে সম্ভবত মোদীই অশনি কিছু ঘোষনা করবেন। কিন্তু কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে গাড়িতে উঠে বেরিয়ে যাওয়ার পর ভুল ভাঙে সবার। প্রসঙ্গত, কিছুক্ষণ আগেও মারাত্মক একটি ভুল করে ফেলেন রাজ্যপাল তথাগত রায়। তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেন যে অটলজি আর নেই। তবে কিছুক্ষনের মধ্যে নিজের ভুল ভাঙে। সোশ্যাল মিডিয়া থেকে তাঁর পোস্ট তুলে নিয়ে ক্ষমা চেয়ে নেন তথাগত রায়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত অবস্থা বেশ সঙ্কটজনক বাজপেয়ীর। তবে ডাক্তাররা সবরকম চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
The post সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাজপেয়ীর মৃত্যুর খবর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KYWVLY
via IFTTT
Comments
Post a Comment