বাজপেয়ীর জন্য দুয়া চলছে মসজিদ-মাদ্রাসাতেও

নয়াদিল্লি: তিনি বরাবর বলেছেন, ”বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা আমাদের দেশের জন্য লজ্জার।” তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন গুজরাত দাঙ্গার ঘটনা ঘটলেও, জানা যায় তিনি নাকি ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। ২০১৫ তে বাজপেয়ী ‘ভারতরত্ন’ পাওয়ার পর খুশি হয়েছিলেন দেসের বহু মুসলিম নেতা।

আজ অটল বিহারী বাজপেয়ীর অবস্থা আশঙ্কাজনক। এইমসের বেডে চলছে জীবন-মরণ লড়াই। তাঁর জন্য প্রার্থনা শুরু হয়েছে মন্দিরে মন্দিরে। এমনকী দরগাতেও চাদর চড়ানো হচ্ছে তাঁর সুস্থতা কামনায়।

বুধবারের পর বৃহস্পতিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অমিত শাহ, লালকৃষ্ণ আদবাণী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন নেতা-নেত্রীরা। কিছুক্ষণের মধ্যেই এইমসে পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীও। বুধবারের পর ফের এইমসে যাচ্ছেন নরেন্দ্র মোদী।

এসবের মধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রিয় নেতার জন্য প্রার্থনা করছে দেশের সাধারণ মানুষ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মাদ্রাসা ও মসজিদেও চলছে দুয়া।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতা শাকির খান গোয়ালিয়রের দরগায় গিয়ে অটল বিহারী বাজপেয়ীর সুস্থতা কামনায় চাদর চড়িয়েছেন। লখনউতে এনডি কনভেন্ট স্কুলের ছাত্রছাত্রীরা বাজপেয়ীর ছবি নিয়ে দুয়া করছে। বড়াবাঙ্কির এক মাদ্রাসার ছবিও সামনে এসেছে।

The post বাজপেয়ীর জন্য দুয়া চলছে মসজিদ-মাদ্রাসাতেও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2BmB2Xo
via IFTTT

Comments