অটলজিকে শ্রদ্ধা জানাতে রাতারাতি ৫০০ পেরোলেন যোগেশ

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিকেলে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শুক্রবার তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লিতে তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন অনুগামীরা। এই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তি হলেন উত্তরাখণ্ডের যোগেশ কুমার।

আরও পড়ুন- বাজপেয়ীর অন্তিমযাত্রায় হাঁটবেন মোদী

অটল অনুগামী হিসেবে রেকর্ড গড়েছেন এই যোগেশ কুমার। ৫২ বছর বয়সী এই ব্যক্তি ৫০০ কিমি দূরত্ব পেরিয়ে শুক্রবার সকালে দিল্লি পৌঁছেছেন প্রিয় রাজনৈতিক ব্যক্তিকে শেষবারের মতো দেখতে।

আরও পড়ুন- মঞ্চে হঠাৎই বক্তব্য ভুলে গেলেন বাজপেয়ী, সকলের সে কী হাসি

এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে দিল্লির কৃষ্ণ মেনন মার্গ বাংলো। অনুগামীদের উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটা থেকে খুলে দেওয়া হয় মধ্যদিল্লিতে অবস্থিত অটলজির বাড়ির দরজা। এরপরে দুপুর একটা নাগাদ ভারতীয় জনতা পার্টিয় জাতীয় সদর দফতরে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ।

আরও পড়ুন- কেন জানেন ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন অটল?

প্রিয় নেতাকে সম্মান জানাতে রাতারাতি উত্তরাখণ্ডের উত্তরকোশি থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছেন যোগেশ কুমার। তাঁর সঙ্গে সাড়ে তিন দশক আগে দেখা হয়েছিল বাজপেয়ীর। সেই স্মৃতি এখনও মনের মধ্যে টাটকা রয়েছে। তাঁর কথায়, “১৯৮৪ সালে উত্তরকোশি হয়ে গঙ্গোত্রী গিয়েছিলেন অটলজি। আমি তখন তাঁর সঙ্গে দেখা করেছিলাম। ১৯৮৬ সালেও গঙ্গোত্রী যাওয়ার পথে আমার সঙ্গে দেখা করেছিলেন তিনি।” এদিন দিল্লিতে সেই গঙ্গোত্রী থেকে গঙ্গা জল নিয়ে এসেছেন যোগেশ কুমার।

The post অটলজিকে শ্রদ্ধা জানাতে রাতারাতি ৫০০ পেরোলেন যোগেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nJKAlJ
via IFTTT

Comments