মঞ্চে হঠাৎই বক্তব্য ভুলে গেলেন বাজপেয়ী, সকলের সে কী হাসি
মঞ্চে উঠেছেন অটল বিহারী বাজপেয়ী৷ বক্তব্য রাখছেন৷ দর্শকাসন একেবারে ঠাসা৷ হঠাৎই কেমন যেন ঘাবড়ে গেলেন৷ কী বলবেন বুঝে উঠতে পারছেন না৷ এরপর আর একটা শব্দও বের হয়নি মুখ থেকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে নেমে গিয়েছিলেন মঞ্চ থেকে৷ এই ঘটনা যখন হয়েছিল তখন ক্লাস ফাইভে পড়তেন অটলজী৷
তখনও কেউ ভাবতে পারেননি এই ছেলে একদিন দেশের প্রধান হবে৷ কোটি কোটি ভারতবাসী শুনবে তাঁর বক্তৃতা৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ‘‘আমি যখন প্রথম বক্তব্য রাখি তখন ক্লাস ফাইভে পড়তাম৷ বাবা ছিলেন স্কুলের প্রধানশিক্ষক৷ সেই স্কুলেরই বাৎসরিক অনুষ্ঠানমঞ্চে বলতে উঠি আমি৷ তৈরি হয়েই গিয়েছিলাম৷ কিন্তু মাঝপথে কী যে হল ভুলে গেলাম সব৷ বক্তব্য থামাতে বাধ্য হয়েছিলাম৷’’ সেদিনের কথা বলতে গিয়ে নিজেও হেসে ফেলেন প্রয়াত প্রাক্তন এই প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন: কেন জানেন ২০১৯ লোকসভা নির্বাচনে মোদীর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন অটল?
আরও একবার এমন ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে৷ গোয়ালিয়ড়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ মুখস্ত করে গিয়েছিলেন৷ কিন্তু হঠাৎই ভুলে যান কী বলবেন৷ সকলে তো হেসে লুটিয়ে পড়ছেন৷ নানারকম কটাক্ষ আসছে উপস্থিত দর্শকের মধ্যে থেকে৷ অগত্যা বিতর্ক মঞ্চ ছাড়তে বাধ্য হন৷ তবে সেদিন মনে মনে শপথ নিয়েছিলেন মুখস্ত করে আর বক্তব্য রাখতে উঠবেন না৷
এরপর বাকিটা তো ইতিহাস৷ তাঁর বাগ্মিতা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশই দেননি কোনওদিন৷ তাঁর বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনতেন দেশবাসী৷ পার্লামেন্টে তাঁর মতো সর্বকালীন সুবক্তা খুব বেশি নজরে পড়েনি৷ কাব্যিক বাক্যবন্ধে দেশমাতার প্রতি সম্মানজ্ঞাপণ হোক কিংবা জাতির প্রতি ভাষণ তাঁর বাচনভঙ্গী চিরকালীন স্বতন্ত্র৷
আরও পড়ুন: করিমের হাতের কোর্মায় মজতেন ব্রাহ্মণ সন্তান বাজপেয়ী
একবার অটল বিহারী বাজপেয়ীর মুখোমুখি রামবিলাস পাসোয়ান৷ রামবিলাস বাজপেয়ীকে উদ্দেশ্য করে বলেন, তিনিও তো ‘রাম’৷ তার জবাবে বাজপেয়ীর সরস মন্তব্য, ‘‘আপ রাম তো হ্যয়, পর বিলাসী রাম হ্যয়৷’’
The post মঞ্চে হঠাৎই বক্তব্য ভুলে গেলেন বাজপেয়ী, সকলের সে কী হাসি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L0Zxcn
via IFTTT
Comments
Post a Comment