বোনাস এবং সমস্ত বেতন অ্যাকাউন্ট ইতিমধ্যে পড়ে গিয়েছে
ঢাকাঃ সরকারের নির্দেশ মোতাবেক কোরবানির ছুটির আগে শতভাগ পোশাক কারখানা বেতন-ভাতা পরিশোধ করেছে বলে দাবি করেছে মালিক পক্ষ। তবে শ্রমিক নেতারা এহেন বক্তব্য মানতে নারাজ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সভাকক্ষে এক বৈঠকে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের কোরবানির ইদের বোনাস ১৬ অগাস্টের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল সরকার। ১০ অগাস্টের মধ্যে জুলাই মাসের বেতন দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে বেতনের পাশাপাশি ৮৫ থেকে ৯০ ভাগ কারখানায় বোনাসও দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পোশাক কারখানা মালিকদের সংগঠন।
যদিও এহেন দাবি মানতে নারাজ বেশ কয়েকটি শ্রমিকদের সংগঠন। তাদের পালটা দাবি, এখনও পর্যন্ত একাধিক জায়গা রয়েছে তারা শ্রমিকদের বোনাস দেয়নি। এমনকি বেতনও দেয়নি বলে অভিযোগ।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি জলি তালুকদার দাবি করেন, আশুলিয়ার অধিকাংশ কারখানাতেই জুলাই মাসের বেতন দেওয়া হয়নি, বোনাস তো দূরের কথা। কিছু বড় ফ্যাক্টরি বেতন-বোনাস দিয়েছে। আশুলিয়ায় অর্ধেকের মতো কারখানায় জুলাই মাসের বেতনই দেওয়া হয়নি। বেতন দেয়নি এমন কারখানার নাম জানতে চাইলে রামপুরায় ড্রাগন ও কনফিডেন্স নামের দুটি কারখানার কথা বলেন তিনি।
The post বোনাস এবং সমস্ত বেতন অ্যাকাউন্ট ইতিমধ্যে পড়ে গিয়েছে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Bn9Hob
via IFTTT
Comments
Post a Comment