এই দোকানে মিষ্টি বিকোচ্ছে ৯০০০টাকা প্রতি কেজি দরে

আমেদাবাদ: গুজরাতে আনেক বড় বড় ব্যবসায়ী ও তাদের রমরমা ব্যবসার কথা শোনা যায় বটে, তবে এত দামে যে মিষ্টি বিক্রি হতে পারে, এমনটা বোধহয় জানা ছিল না। রাখী পূর্ণিমার ঠিক আগে যে দামে সেরাজ্যে মিষ্টি বিক্রি হচ্ছে, তা শুনলে চোখ কপালে উঠবে বটে।

ভারতের মিষ্টি তো শুধু ভারতীয়রাই নয়, বিদেশের লোকজনও বেশ পছন্দ করেন। গুজরাতের সুরাতে এই মিষ্টি বিক্রি হল ৯০০০ টাকা কেজি দরে। হ্যাঁ, ঠিকই দেখেছন, একটাও শূন্য বেশি লেখা হয়নি। এই বিপুল দামেই মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে।

ওই দোকানের মিষ্টির উপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারাট সোনার ফয়েল দিয়ে মোড়া। এটাই এই দোকানের মিষ্টির বৈশিষ্ট্য। স্থানীয়রা জানান, এই দোকানে মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভাল। দামি হলেও এই মিষ্টির চাহিদা কিন্তু প্রবল। সাধারণত মিষ্টির গায়ে সিলভার ফয়েল থাকলে, সেই মিষ্টির দাম হয় ৩০০-৩৫০ টাকা প্রতি কেজি। তবে সোনায় মোড়া এই মিষ্টি আকর্ষণ করছে প্রত্যেককেই।

মিষ্টির নাম দেওয়া হয়েছে ২৪ ক্যারাট মিঠাই ম্যাজিক। আর বোনেরা সেই সোনার মিষ্টিই উপহার দেবেন বলে অর্ডার দিচ্ছেন ভাইয়ের জন্য।

The post এই দোকানে মিষ্টি বিকোচ্ছে ৯০০০টাকা প্রতি কেজি দরে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L4zj8Y
via IFTTT

Comments