দুপুর দুটো বাজলেই বন্ধ হয়ে যাবে সমস্ত সরকারি দফতর

কলকাতা:  প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনাবসানের পর অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে৷ ফলে আজ শুক্রবার কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে যাবে সরকারি সমস্ত অফিস থেকে স্কুল-কলেজ।

শুধু রাজ্য সরকারই নয়। কেন্দ্রীয় সরকারও যেহেতু অর্ধদিবস ঘোষণা করেছে ফলে দুপুর দুটো বাজলেই সমস্ত কেন্দ্রীয় দফতরগুলিতেও ছুটি হয়ে যাবে। ফলে যদি কোনও রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের অফিসে কাজ থাকে তাহলে মিটিয়ে নেওয়াই ভালো।

শুধু রাজ্য কিংবা কেন্দ্রই নয়। একাধিক রাজ্য আজ শুক্রবার গোটা দিন ছুটি ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে বিহার থেকে পাঞ্জাব। প্রসঙ্গত, অটল যুগের ইতি৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটলবিহারী বাজপেয়ী৷ ৯৩ বছর বয়সে তাঁর জীবনের গতি থামে৷ নয়াদিল্লির AIIMS-এ তিনি গত দু’মাস ধরে চিকিৎসাধীন ছিলেন৷ গত দু’দিন ধরে তাঁর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছিল৷ চিকিৎসকরাও জানিয়ে দেন, যে কোনও মূহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে৷ তাই তাঁকে মঙ্গলবারই লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়৷ বুধবার থেকে বন্ধ হয়ে যায় বাজপেয়ীর শরীরের বেশিরভাগ অঙ্গের কাজ৷ ভেন্টিলেশনে চলে যান তিনি৷ পরিস্থিতি খারাপ শুনে তখনই হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপির অন্য নেতারাও রাতেই পৌঁছন৷

The post দুপুর দুটো বাজলেই বন্ধ হয়ে যাবে সমস্ত সরকারি দফতর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nLqCae
via IFTTT

Comments