ফের মমতার চিন সফরের সম্ভাবনা তৈরি হল

কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরের সম্ভাবনা আবার বাড়ল৷ তাঁকে আরও একবার চিন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ চিন সরকারের এক আধিকারিক সংবাদমাধ্যমের কাছে অন্তত এমনটাই দাবি করেছেন৷

আরও পড়ুন: প্রিয় নায়িকার একটি সিনেমা ২৫ বার দেখেছিলেন বাজপেয়ী!

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়৷

হঠাৎ করে কেন ওই সফর বাতিল হয়ে গেল, তা নিয়ে সেদিন হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে৷ দেশের রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় আলোচনা৷

আরও পড়ুন: কলকাতার মৎস্য মেলায় স্টল পেলেন হলদিয়ার চাষি

যদিও সেই সময় সরকারি তরফে জানানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিন সফরে গিয়ে সেদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন৷ কিন্তু তা নিয়ে বারবার টালবাহানা করা হচ্ছিল সেদেশের সরকারের তরফে৷ আর তাই শেষ মুহূর্তে ওই সফর বাতিলের সিদ্ধান্ত৷

আরও পড়ুন: কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক অনিশ্চিত, চিনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী

এই খবর সামনে আসার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি এবার কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হল? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি৷

The post ফের মমতার চিন সফরের সম্ভাবনা তৈরি হল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PjAMM0
via IFTTT

Comments