দিল্লির এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক
দিল্লির এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। গতকাল রাত থেকেই তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। বুক, কিডনি এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে গত ১১ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এইমস সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৯৩ বছরের বাজপেয়ীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ সকালে বাজপেয়ীকে দেখতে এইমসে যান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও বিজেপি সভাপতি অমিত শাহ। আসেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জে পি নাড্ডা। গতকাল সন্ধেয় হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রায় ৫০ মিনিট হাসপাতালে ছিলেন তিনি। একাধিক নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হাসপাতালে যান। ২০০৯-এ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন বাজপেয়ী। জনজীবনে আসাও বন্ধ হয়ে যায় তাঁর। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তাঁর স্বাভাবিক চিন্তা-ভাবনা করার ক্ষমতাও অনেকটাই চলে গিয়েছিল।
from https://ift.tt/2MNDEiA
via IFTTT
from https://ift.tt/2MNDEiA
via IFTTT
Comments
Post a Comment