খেল হি নেহি, দিল ভি জিতকে আনা…

নয়াদিল্লি:  কলম বরাবর শক্তিশালী ছিল। কিন্তু ক্রিকেট ব্যাটটা কোনদিন হাতে নেননি। তবুও সেই শক্তিশালী কলমের আঁচড়ে বাইশ গজে হৃদয় জিতেছিল টিম ইন্ডিয়া। লিখেছিলেন কবি অটল-খেল হি নেহি, দিল ভি জিতকে আনা…

সাল ২০০৪। একাধিকবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করলেও ব্যথ হন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এরই মধ্যে পাকিস্তান সফরে খেলতে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দেশ ছাড়ার আগে তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীর সঙ্গে দেখা করেন সৌরভ সহ গোটা দল। অটল বিহারী বাজপেয়ী সেই সময় ভারতীয় দলকে একটি ক্রিকেট ব্যাট উপহার হিসাবে সৌরভের হাতে তুলে দেন। ওই ব্যাটটিতে তিনি লিখেছেন, ”হৃদয় জয় করে এসো!”

তৎকালীন প্রধানমন্ত্রীর কথা রেখেছিলেন তৎকালীন বাঙালি তরুণ ক্যাপ্টেন। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে অসাধারণ খেলে গোটা ভারতীয় দল। ভারত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জয়ী হয়, এবং টেস্ট সিরিজ ২-১ তে তাদের নাম ছিল। প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অটল বিহারীর দেওয়া সেই শুভেচ্ছা ‘বিজয়ী হৃদয়’ এখনও ভারতীয় ক্রিকেট দলের কাছে অন্যতম পাওনা।

The post খেল হি নেহি, দিল ভি জিতকে আনা… appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nHfXxs
via IFTTT

Comments