‘বন্ধু’ বাজপেয়ীর পালিতা কন্যাকে চিঠি পাঠালেন দলাই লামা
ধর্মশালা: শোকস্তব্ধ গোটা দেশ৷ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বার্তা পাঠাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে৷ বার্তা পাঠালেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা৷ বৃহস্পতিবার অটলজীর প্রয়াণের পরেই তাঁর পালিত কন্যা নমিতা ভট্টাচার্যকে চিঠি লেখেন দলাই লামা৷ সেই চিঠিতে অটল বিহারী বাজপেয়ীকে বন্ধু বলে উল্লেখ করেন তিনি৷
চিঠিতে নিজের সঙ্গে বাজপেয়ীর সুসম্পর্কের কথা তুলে ধরেছেন এই তিব্বতী ধর্মগুরু৷ তিনি বলেছেন বাজপেয়ীর সান্নিধ্যে আসার কথা৷ তিনি জানান, বাজপেয়ীকে কাছ থেকে জানতে পেরে তিনি সম্মানিত৷
চিঠিতে তিনি বলেন নিয়মিত বন্ধু বাজপেয়ীর সঙ্গে দেখা করতেন তিনি৷ যোগাযোগ রাখতেন৷ এমনকী রাজনীতি থেকে সরে আসার পরে নিয়মিত বাজপেয়ীর বাড়িতে যেতেন দলাই লামা৷ চিঠিতে বাজপেয়ীকে একজন আদর্শ রাজনীতিবিদ বলে উল্লেখ করেছেন তিনি৷
এই প্রসঙ্গে তিব্বত ইস্যুতে বাজপেয়ীর প্রচ্ছন্ন সমর্থনের কথা উঠে এসেছে চিঠিতে৷ তিনি বলেন ভারত এমন একজন মহান নেতাকে হারাল, যিনি তিব্বতীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন৷ ১৯৫০ সাল থেকে তিব্বতের অবস্থানকে সমর্থন করতেন বাজপেয়ী, চিঠিতে এমনই দাবি দলাই লামার৷ এর পাশাপাশি, বাজপেয়ীর পরিবার পরিজনকে এই ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন তিনি৷
১১ জুন থেকে ভর্তি ছিলেন দিল্লির এইমসে। গতকালের পর ফের বাজপেয়ীকে দেখতে এইমসে যান প্রধানমন্ত্রী। ৩ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন বাজপেয়ী৷ গত বেশ কয়েকদিন ধরে তাঁর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছিল৷ চিকিৎসকরাও জানিয়ে দেন, যে কোনও মূহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে৷ তাই তাঁকে মঙ্গলবারই লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়৷ বুধবার থেকে বন্ধ হয়ে যায় বাজপেয়ীর শরীরের বেশিরভাগ অঙ্গের কাজ৷ ভেন্টিলেশনে চলে যান তিনি৷ পরিস্থিতি খারাপ শুনে তখনই হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিজেপির অন্য নেতারাও রাতেই পৌঁছন৷
বাজপেয়ীর অবস্থা মিনিটে মিনিটে খারাপ হতে থাকে৷ সকাল থেকে বিজেপি ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছন৷ দুপুরে যান প্রধানমন্ত্রী৷ তার কিছু পরেই বাজপেয়ীর প্রয়ানের খবর জানানো হয় হাসপাতালের তরফে৷
The post ‘বন্ধু’ বাজপেয়ীর পালিতা কন্যাকে চিঠি পাঠালেন দলাই লামা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MWNNJM
via IFTTT
Comments
Post a Comment