হিন্দু স্ত্রীকে ফিরে পেতে শীর্ষ আদালতে ইসলাম ত্যাগী স্বামী
রায়পুর: ২৩ বছরের হিন্দু যুবতীকে বিয়ে করতে মুসলিম ধর্ম ত্যাগ করেছেন ৩৩ বছরের এক ব্যক্তি৷ গ্রহণ করেছেন হিন্দু ধর্ম৷ তাতেও মেয়ের বাড়ির লোকের মন গলানো যায়নি৷ ওই ‘মুসলিম’ ব্যক্তির কাছ থেকে দুরে রাখা হয়েছে তাঁকে, এমনটাই অভিযোগ৷ অগত্যা স্ত্রীকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্বামী৷
ছত্তিশগড়ের বাসিন্দা মহম্মদ ইব্রাহিম সিদ্দিকি হিন্দু ধর্ম গ্রহণের পর হয়েছেন আরয়ান আর্য৷ নিজের মুখে জানান, অঞ্জলি জৈন নামে এক হিন্দু যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে৷ তিন বছরের সম্পর্কের পর প্রেমিকাকে বিয়ে করবেন বলে চলতি বছর ২৩ ফেব্রুয়ারি হিন্দু ধর্ম গ্রহণ করেন মহম্মদ৷ তার ঠিক দু’দিন পর হিন্দু রীতিনীতি মেনে রায়পুরের আর্য সমাজ মন্দিরে প্রেমিকাকে বিয়ে করেন৷
বিয়ের কিছুদিন পর অঞ্জলি বাড়ি ফিরে যান৷ কিন্তু পরিবারের কাছে বিয়ের বিষয়টি চেপে যান৷ পরে বাড়ির লোকেরা বিয়ের কথা জানতে পারার পর মেয়েকে স্বামীর কাছে যেতে বাধা দেয়৷ অন্যত্র পাঠিয়ে দেয় তাকে৷ এমনটাই অভিযোগ৷
স্ত্রীকে ফিরে পেতে আর্য ছত্তিশগড় হাইকোর্টের দ্বারস্থ হন৷ বিচারপতির নির্দেশে ৩০ জুলাই আদালতে হাজির হন অঞ্জলি ও তাঁর বাবা৷ আলাদাভাবে অঞ্জলির বক্তব্য শোনা হয়৷ আদালতকে সে জানায়, তাঁর পরিবার এই সম্পর্কের বিরোধী ঠিকই৷ তবে জোর করে তাঁকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে যান৷
এরপরই আদালত অঞ্জলিকে কিছু সময় দিতে চায়৷ যাতে এই সময়ের মধ্যে সে নিজের ব্যাপারে নিজেই কোনও সিদ্ধান্তে আসতে পারে৷ তাই আদালত অঞ্জলিকে নির্দেশ দেয় বাড়ি অথবা হোস্টেলের মধ্যে যে কোনও একটি জায়গায় থাকার৷
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আর্য সুপ্রিম কোটের দ্বারস্থ হয়েছেন৷ এরপরই প্রধানবিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ছত্তিশগড় সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷ রাজ্য সরকারের কাউন্সিলের কাছে পিটিশনের কপি চেয়েও পাঠিয়েছে৷
The post হিন্দু স্ত্রীকে ফিরে পেতে শীর্ষ আদালতে ইসলাম ত্যাগী স্বামী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nQqHJR
via IFTTT
Comments
Post a Comment