বিশেষ ট্রেনে চেপে ঘরে ফিরছেন বন্যা বিধ্বস্ত বাঙালিরা

স্টাফ রিপোর্টার, কলকাতা: দুটি বিশেষ ট্রেনে বানভাসি কেরল থেকে বিশাল সংখ্যক বাঙালিকে ফিরিয়ে আনছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে৷ বিকেল ৬টা এবং রাত ৯টায় ওই বিশেষ ট্রেন দু’টি কেরলের এর্নাকুলাম স্টেশন থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিয়েছে৷

কেরলের কয়েক লক্ষ বাঙালি থাকেন। এঁদের মধ্যে প্রায় অনেকেই আটকে পড়েছেন বন্যাবিধ্বস্ত এর্নাকুলামে। ইতিমধ্যেই কেরলে পশ্চিমবঙ্গের তিন যুবকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাকিদের নিরাপদে ঘরে ফেরাতে রেল কর্তৃপক্ষের কাছে বাড়তি ট্রেনের আবেদন জানিয়েছিল পরিবহণ দফতর।রাজ্যের আবেদনে সাড়া দিয়েই দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ৷

ইমিমধ্যেই কেরলের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ১০ কোটি টাকা ত্রাণ সাহায্য ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।গত শনিবার সমবেদনা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছিলেন, কোনও শব্দই যথেষ্ট নয়। কেরলের সমস্ত ভাই – বোনকে বলছি, তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি আমারা। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। বন্যার সঙ্গে যাঁরা লড়াই করছেন তাঁদের বিধাতা শক্তি দিন।

The post বিশেষ ট্রেনে চেপে ঘরে ফিরছেন বন্যা বিধ্বস্ত বাঙালিরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L8V6w3
via IFTTT

Comments