সেনাবাহিনীদের মহিলা ও পুরুষদের মধ্যে আর কোনও ফারাক রাখলেন না মোদী
নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতীয় সেনার মহিলা অফিসারদের জন্য বিশেষ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থলসেনার পুরুষ ও মহিলা সদস্যদের মধ্যে আর কোনও ফারাক রইল না।
দীর্ঘদিনের ধরেই এই দাবি ছিল মহিলা অফিসারদের তরফে। সেই দাবি মেনে নিয়েই, প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করলেন, মহিলা সেনা অফিসারদের পার্মানেন্ট কমিশনের অন্তর্ভুক্ত করে নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এতদিন পর্যন্ত তাঁরা শর্ট সার্ভিস কমিশনের আওতায় ছিলেন।
স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর এই ঘোষণা সেনাবাহিনীতে মহিলাদের বিশেষ উৎসাহ যুগিয়েছে। বর্তমানে ‘জাজ অ্যাডভোকেট জেনারেল ডিপার্টমেন্ট’, ‘আর্মি এডুকেশন কর্পস’-এর মত কয়েকটি ব্রাঞ্চেই মহিলাদের পার্মানেন্ট কমিশনের আওতায় আনা হয়েছে।
সম্প্রতি, ভারতের প্রতিরক্ষায় মহিলাদের অগ্রগতির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।ফাইটার পাইলট হিসেবে প্রথমবার ভারতীয় বায়ুসেনায় মহিলাদের স্থান দেওয়া হয়েছে।
মামলা:
পার্মানেন্ট কমিশনের দাবি দীর্ঘদিন ধরেই সরকারকে জানিয়েছিল সেনাবাহিনী। গত আট বছরে কোনও দাবি মেনে নেওয়া হয়নি। কয়েক মাস আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানিয়েছিল, যাতে মহিলা অফিসারদের পার্মানেন্ট কমিশনের আওতায় নেওয়া হয়।
গত ১৩ এপ্রিল বিচারপতি রামানার বেঞ্চ জানায়, মহিলাদের শর্ট সার্ভিসে রেখে ও পার্মানেন্ট কমিশনের আওতায় না এনে সরকার সঠিক কাজ করছে না। এমনকী এয়ারফোর্স ও নেভি অফিসারদের ক্ষেত্রে বিষয়টি মেনে নেওয়া হলেও স্থলসেনার ক্ষেত্রে মানা হচ্ছিল না।
The post সেনাবাহিনীদের মহিলা ও পুরুষদের মধ্যে আর কোনও ফারাক রাখলেন না মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vKJk6f
via IFTTT
Comments
Post a Comment