চিন্তার ভ্রুকুটি বাড়িয়ে কেরলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস
তিরুঅনন্তপুরম: শুক্রবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে কেরলে৷ ১০ দিন পর সামান্য হলেও সূযের মুখ দেখেছে কেরলবাসী৷ কিন্তু এখনই পরিস্থিতির উন্নয়নের কোনও সম্ভাবনা নেই৷ বরং প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে মৌসম ভবনের আরও একটি পূর্বাভাস৷ মৌসম ভবন জানিয়েছে, রবিবার বিক্ষিপ্তভাবে আরও ভারী বৃষ্টিপাত রাজ্যের তিন জেলায়৷
মৌসম ভবনের পূর্বাভাসের পরই পাঠানামথিট্টা, ইদুক্কি ও ইরনাকুলামে প্রশাসনের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে৷ ২০ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে এই তিন জেলায়৷ অথচ শুক্রবার পর্যন্ত কেরলের ১৪টি জেলার মধ্যে ১৩টিতে লাল সতর্কতা জারি ছিল৷ কিন্তু মৌসম ভবন জানিয়েছে, ওই তিন জেলা বাদে অন্য জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা রয়েছে৷ ফলে এই জেলাগুলিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আশা দেখছেন উদ্ধারকর্মীরা৷
তবে জল সরে গেলও বন্যা পরবর্তী অবস্থা নিয়ে চিন্তায় রেখেছে প্রশাসনকে৷ আগামী সপ্তাহগুলিতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে৷ অবস্থার যা অবনতি হয়েছে সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও মাসখানেক সময় লাগবে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা৷ অধিকাংশ জায়গা বিদ্যুতহীন৷ নেই পর্যাপ্ত পানীয় জল, খাবার৷ গৃহহীন লক্ষাধিক মানুষ আবার জলবন্দি বহু৷
বন্যার জল নেমে যাওয়ার পর মহামারীর আশঙ্কা করছেন সরকারি কর্তারা৷ যা অমূলকও নয়৷ স্বাস্থ্যমন্ত্রী পি কে শৈলজা জানিয়েছেন, শনিবার থেকে বৃষ্টি কমলেও চিন্তায় রেখেছে মহামারী৷ বন্যার জেরে জলাধারগুলি জলের তলায়৷ জলাধারের জলের সঙ্গে বন্যার জল মিশে যাওয়ায় নানা ধরনের জলবাহিত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ সব পুরসভাকে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার৷
The post চিন্তার ভ্রুকুটি বাড়িয়ে কেরলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L8lUNj
via IFTTT
Comments
Post a Comment