পাকিস্তানের জেলে ৩৬ বছর কাটিয়ে দেশে ফিরলেন গজানন্দ
আটারি-ওয়াঘা: বেঁচে আছেন গজানন্দ শর্মা৷ ৩৬ বছর পর কালো কুঠুরি থেকে বেরিয়ে দেশেই নতুন জীবনের সূর্যোদয় দেখলেন৷ পাকিস্তানের বন্দি মুক্তির প্রক্রিয়ায় অন্যতম ভারতীয় বন্দি তিনি৷ যিনি ৩৬ বছরের কারাবাস কাটিয়ে বার্ধক্যে ধুঁকছেন৷
১৩ অগস্ট, আটারি-ওয়াঘা সীমান্তে এসে পৌঁছন পাকিস্তান জেল থেকে মুক্ত ২৮ ভারতীয়৷ সেই ২৮ জনের মধ্যে গজানন্দ কষ্ট করে চেনেন তাঁর পরিবার৷ ২ দিন আগেই গজানন্দের জীবিত থাকার খবর পায় পরিবার৷ পাকিস্তানের জেলে বন্দি গজানন্দ, এইটুকু খবরই পাওয়া যায়৷ ৩৬ বছরের দীর্ঘ সময় কাটিয় সেই গজানন্দ আজ ৭২ বছরের বৃদ্ধ৷ পরনে পাকিস্তানি পাঠানি, হাতে সাদা প্লাস্টিক হাতে গজানন্দ ছিলেন বেশ নির্বিকার৷ বন্দিত্বের ধকলটা চোখে মুখে স্পষ্ট৷
পড়ুন: সীমান্তে ভারত-পাক মিষ্টিমুখ
৩৬ বছরের দীর্ঘতা ২ ঘণ্টাও ধৈর্য্য রাখতে পারছেন না গজানন্দের স্ত্রী মাখনি দেবী৷ জয়পুরের গজানন্দের বাড়ি সেজে উঠেছে৷ ফিরে এসেছেন বাড়ির কর্তা, মালিক, পরিবারের সবচেয়ে প্রধান৷ বলতে বলতে কেঁদে ফেললেন মাখনি দেবী৷ ১৯৮২ সাল থেকে নিখোঁজ ছিলেন গজানন্দ৷ ছেলে মুকেশের বয়স তখন ১২৷ এখন সেই মুকেশ তিন সন্তানের বাবা৷ ৩৬ বছর পর বাবাকে দেখছেন, নতুন করেই পেয়েছেন বাবাকে বলে জানাচ্ছেন ৪৮ বছরের মুকেশ৷
জয়পুরের ভিপ্রা ফাউন্ডেশন গজানন্দকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে৷ স্থানীয় বিধায়কের সাহায্যে ২মাস আগে গজানন্দের খোঁজ মেলে৷ জানা যায় লাহোরের সেন্ট্রাল জেলে আপাতত বন্দি গজানন্দ৷ মুকেশ শর্মা জানাচ্ছেন, দীর্ঘদিন খোঁজ না মেলায় গজানন্দের মৃত্যু হয়েছে বলে মেনে নেয় পরিবার৷ খোঁজ পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে তৎপরতা শুরু হয়৷ বন্দি মুক্তির প্রক্রিয়ায় নাম ওঠে গজানন্দ শর্মার৷
এখনও বাড়ি ফিরতে কিছুক্ষণ বাকি৷ ঠিক কখন জয়পুরে গজানন্দ পৌঁছবেন তা জানে না পরিবার৷ তবে ভারতে গজানন্দের পা দেওয়ার খবর পেতেই ঘরে খুশির হওয়া৷ ধৈর্য্য ধরে রাখাটাই কঠিন হয়ে পড়ছে পরিবারের কাছে৷
The post পাকিস্তানের জেলে ৩৬ বছর কাটিয়ে দেশে ফিরলেন গজানন্দ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2P81sPF
via IFTTT
Comments
Post a Comment