বাজপেয়ীর বাড়ির সামনে কীসের স্টেজ? ছবি ঘিরে জল্পনা
নয়াদিল্লি: এখনও পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থা বেশ সঙ্কটজনক। কোনও রকম চিকিৎসাতেই সাড়া দিচ্ছে না। যদিও সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। ইতিমধ্যে এইমসে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেছেন ডাক্তারদের সঙ্গেও। শেষ মুহূর্তে কি অবস্থা তা নিয়েও এইমসের ডাক্তারদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর খবর।
রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সেই খবর। কিন্তু তখনও পর্যন্ত কিংবা এখনও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। তবে এরই মধ্যে কয়েকটি ছবি ঘিরে তৈরি হয়েছে নানারকম জল্পনা। যে ছবিতে দেখা যাচ্ছে দিল্লিতে অটল বিহারী বাজপেয়ীর বাড়ির সামনে চলছে মঞ্চ তৈরির জোরদার প্রস্তুতি। একেবারে গেটের সামনের দুধারে চলছে সেই মঞ্চ তৈরির কাজ। আনা হয়েছে একাধিক সিঁড়ি। সিড়ি-মঞ্চ কি কারণে তৈরির কাজ চলছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। একাংশের বক্তব্য, তাহলে কি কোনও কিছু লুকানোর চেষ্টা চলছে? না বড় কিছু ঘোষণার আগে সবরকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে প্রশ্ন রাজনৈতিকমহলের একাংশের। যদিও এই বিষয়ে কোনও কিছুই জানানো হয়েনি কারোর তরফে।
Stage being set up at Former PM Vajpayee’s residence pic.twitter.com/1t3ognZYKH
— Arvind Gunasekar (@arvindgunasekar) August 16, 2018
এই বিষয়ে জল্পনা আরও বাড়িয়েছে আরও একটি ছবি। যেখানে বাজপেয়ীর বাড়িতে তদারকি করতে দেখা যায় এক কেন্দ্রীয় মন্ত্রী এবং আরেকজন বিজেপি নেতাকে। ছিলেন ধর্মেন্দ্র প্রতাপ এবং ভুপেন্দর যাদব। হঠাত কেন তারা গেলেন তা নিয়ে নানারকম জল্পনা উঠছে। তাহলে সমস্ত পরিস্থিতি-অবস্থা খতিয়ে দেখেছেন তারা?উঠছে প্রশ্ন।
Delhi: Union Minister Dharmendra Pradhan and Jitendra Singh & BJP Leader Bhuepnder Yadav outside the residence of former PM #AtalBihariVaajpayee. He is on life support system at AIIMS (All India Institute of Medical Sciences). pic.twitter.com/SBWgy7K1OY
— ANI (@ANI) August 16, 2018
এখানেই শেষ নয়। ইতিমধ্যে বাজপেয়ীর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, এসপিজির মতো অত্যাধুনিক এলিট ফোর্স পুরো বাড়ি ঘিরে রেখেছে। ফলে সব ধরণের পদক্ষেপ নানা রকম জল্পনার জন্ম দিচ্ছে। যদিও ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অবস্থা অবনতি হলেও সবরকম চেষ্টা চালাচ্ছেন ডাক্তারর।
The post বাজপেয়ীর বাড়ির সামনে কীসের স্টেজ? ছবি ঘিরে জল্পনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OG9tKC
via IFTTT
Comments
Post a Comment