‘দুয়া কারো……!’ এইমস থেকে বেরিয়ে বলছেন রাজনেতারা

নয়াদিল্লিঃ  ক্রমশ খারাপ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার। এইমসের তরফে জানানো হয়েছে, আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্যে গঠন হওয়া মেডিক্যাল বোর্ডের মধ্যে রয়েছেন নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি এবং পালমোনোলজি বিভাগের একাধিক চিকিত্সক। প্রতি-মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর নজর রাখছেন তারা। তবে এখন প্রাক্তন প্রধানমন্ত্রীর যা শারীরিক অবস্থা তাতে নাকি এখন ওষুধের থেকে দুয়ার বেশি প্রয়োজন। এমনটাই বলছেন তাঁকে দেখতে আসা রাজনেতাদের।

আজ বৃহস্পতিবার সকাল থেকে এইমসে ভিড় জমিয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। গিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ থেকে উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। হাসপাতালেই রয়েছেন লালকৃষ্ণ আদবানি। এছাড়াও বাজপেয়ীকে দেখতে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। আসছেন একাধিক রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরা। শুধু তারাই নয়, কিছুক্ষণের মধ্যেই এইমসে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধীরও আশার কথা রয়েছে। তবে যারা এই মুহূর্তে বাজপেয়ীকে দেখে গিয়েছেন সবারই একমত, ‘ভগবানকে ডাকুন’। যেমন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা মনোজ তিওয়ারি জানান, ভগবানকে ডাকা ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই।

শুধু বিজেপি নেতারাই নন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছে গোটা দেশ। কোথাও চলছে বিশেষ যজ্ঞ তো আবার কোথাও চলছে বিশেষ পুজাপাঠ-প্রার্থনা। সবারই একটাই প্রার্থনা, ভগবান যেন দ্রুত তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন।

প্রসঙ্গত, গত ৯ সপ্তাহ ধরে এইমস-এ ভর্তি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বুধবার সন্ধ্যায় এইমস-এর তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, বাজপেয়ীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক। অগ্রজ শারীরিক পরিস্থিতির অবনতির খবর শুনেই এইমস-এ ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় মিনিট ৪০ হাসপাতালে থাকেন তিনি। বাজপেয়ীর শারীরিক পরিস্থিতির বিশদে খোঁজখবর নেন।

সূত্র মারফত জানা গেছে, বাজপেয়ীর ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়েছে। চিকিত্সায় সেভাবে সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল। শুধুমাত্র একটি কিডনি কাজ করছে। এই পরিস্থিতিতে চিকিত্সা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মাল্টি অর্গান ফেলিওরের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না চিকিত্সকরা।

The post ‘দুয়া কারো……!’ এইমস থেকে বেরিয়ে বলছেন রাজনেতারা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OFbiax
via IFTTT

Comments