বিয়ের প্ল্যানিং কী বললেন রাহুল গান্ধী?
হায়দরাবাদ: তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যতটা কেমন হবে জানা নেই, তবে তাঁর ব্যক্তিগত জীবনটা সাদা-কালোই। কখনও কখনও কোনও মহিলার নাম উঠে এলেও, তাতে কোনোদিনই বিশেষ আমল দেননি কংগ্রেসের যুবরাজ। দিনকয়েক আগেই এক গায়িকার নাম জড়িয়েছিল রাহুল গান্ধীর সঙ্গে। আর এবার তাঁকে সরাসরি বিয়ের প্ল্যানিং-এর কথা জিজ্ঞাসা করা হল।
হায়দরাবাদে এক অনুষ্ঠানে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি হয়ে রাহুল বলেন, তাঁর বিয়ে কংগ্রেস দলের সঙ্গেই হয়ে গিয়েছে। অর্থাৎ আগামিদিনে বিয়ের সম্ভাবনার কথা কার্যত উড়িয়ে দেন তিনি।
দু’দিনের সফরে হায়দরাবাদে গিয়ে রাহুল গান্ধী বলেন, ২০১৯-এ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে ২৩০টি আসনও পাবে না বিজেপি। সুতরাং নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
হায়দরাবাদে গিয়ে প্রথমদিন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তিনি, পরের দিন দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলেন। তবে, বিরোধী জোট ক্ষমতায় এলে, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন কিনা তা স্পষ্ট করে জানাননি। তবে তেলেঙ্গানায় কংগ্রেসই ক্ষমতায় আসছে, সেটাই দাবি করেন তিনি।
এই সফরে রাহুল মব লিঞ্চিং নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। মোদী যে তাঁর কর্মসংস্থানের আশ্বাস পূরণ করতে পারেননি, সেকথাও উল্লেখ করেন রাহুল।
The post বিয়ের প্ল্যানিং কী বললেন রাহুল গান্ধী? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KRLaXG
via IFTTT
Comments
Post a Comment