প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ জানেন?
নয়াদিল্লি: দীর্ঘ উৎকন্ঠার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকলকে ছেড়ে গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী৷ ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ ২০০৯ সাল থেকেই হুইলচেয়ারে কেটেছে তার সময়৷ বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷

তাঁর পরিবারে তাঁর বাবা ছাড়া ছিলেন বড় তিন ভাই অবধবিহারী, সদাবিহারী এবং প্রেমবিহারী বাজপেয়ী৷ এবং ছিলেন তিন বোন৷ তাঁর প্রাথমিক পড়াশোনা সরস্বতী শিক্ষা মন্দিরে৷ গোয়ালিয়রে তাঁর অনেক আত্মীয় রয়েছেন৷ যার মধ্যে তাঁর ভাইঝি কান্তি মিশ্র এবং ভাগ্নি করুণা শুক্লা রয়েছেন৷ গোয়ালিয়রে রয়েছেন অটল বিহারী বাজপেয়ীর ভাইপো দীপক বাজপেয়ী এবং ভাগ্নে সাংসদ অনুপ মিশ্র৷

ব্যক্তিগত জীবনের কথা বললে, প্রয়াত এই নেতা ছিলেন অবিবাহিত৷ ১৯৯৮ সালে যখন তিনি ৭, রেসকোর্সের রোডে থাকার জন্য যান তখন তাঁর বন্ধু রাজকুমারী কৌলের মেয়ে এবং তাঁর দত্তক কন্যা নমিতা এবং তাঁর স্বামী রঞ্জন ভট্টাচার্য তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন বলে জানা যায়৷ রাজকুমারী কৌলের প্রসঙ্গে বলা হয়, রাজকুমারীর প্রয়াণের পর বাজপেয়ীর বাসভবন থেকে যে প্রেস বিবৃতি জারি করা হয় তাতে তাঁকে বাজপেয়ীর পরিবারের সদস্য হিসেবেই উল্লেখ করা হয়েছিল৷

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পত্তির বিষয়ে জানা যায়, ২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময় অটল বিহারী বাজপেয়ীর পক্ষ থেকে শপথ পত্রে তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয় ৩০,৯৯,২৩২.৪১ টাকা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়ার জন্য মাসিক ২০,০০০ টাকা পেনশন এবং ৬০০০টাকা কার্য্যালয় খরচের টাকাও পেতেন তিনি৷

অস্থাবর সম্পত্তি প্রসঙ্গে বলা যায়, ২০০৪ সালে শপথ পত্র অনুযায়ী তার নামে দিল্লির ইস্ট অব কৈলাশে ৫০৯ নম্বরের ফ্ল্যাট রয়েছে৷ ২০০৪ সালে এর মূল্য ছিল ২২ লক্ষ টাকা৷ তাঁর পৈতৃক বাসভবনের মূল্য সেইসময় ছিল ৬ লক্ষ টাকা৷ ২০০৪ সালে শপথ পত্রে অটল বিহারী বাজপেয়ীর অস্থাবর সম্পত্তি ২৮,০০,০০০ টাকা দেখানো হয়৷

প্রসঙ্গত, প্রয়াত এই নেতার উইল এখনও প্রকাশ্যে আসেনি৷ তবে সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী তাঁর সম্পত্তি তাঁর দত্তক কন্যা নমিতা এবং জামাই রঞ্জন ভট্টাচার্যের পাওয়ার কথা বলে জানা যায়৷
The post প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ জানেন? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L0FGdk
via IFTTT
Comments
Post a Comment