আবারও বৃষ্টির ঘাটতি রাজ্যে, অবস্থা সঙ্গীন হওয়ার আশঙ্কা
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ফের বৃষ্টির ঘাটতি শুরু হয়ে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এমনটাই যানা যাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তথ্য মারফত। আগস্টের শুরুর সপ্তাহ ঢেলে বৃষ্টি দিলেও। দ্বিতীয় সপ্তাহ থেকেই বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমে। তৃতীয় সপ্তাহে আবারও ঘাটতি প্রকট হওয়ার দিকে যাচ্ছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষার বৃষ্টির ঘাটতি চলছেই। মরসুমের শুরুতে বর্ষা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা দিয়ে প্রবেশ করেও তা কোনও বিশেষ সুবিধা দিতে পারছে। মৌসম ভবনের সাপ্তাহিক তথ্যেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।
আরও পড়ুন: থাইল্যান্ডে ‘যকের ধন’ খুঁজতে ব্যস্ত পরম-কোয়েল
অথচ মৌসম জানিয়েছিল আগস্টে বৃষ্টির পরিমাণ ভালো হবে পশ্চিমবঙ্গে। প্রথম সপ্তাহেই সেই পূর্বাভাস উলটো হয়ে দাঁড়াচ্ছে। উলটে জলে ভাসছে দক্ষিণ ভারত। সেখানে এই হারে বৃষ্টির পূর্বাভাস ছিল না। টানা বৃষ্টির জেরে বন্যা ইতিমধ্যেই ৩২৪ জনের প্রাণ কেড়েছে। অথচ হাওয়া অফিসের পূর্বাভাসের মধ্যে থেকেও এই রাজ্যে আবারও দেখা দিচ্ছে বৃষ্টির ঘাটতি।
যদি আগস্ট মাসে গত পাঁচ বছরের তথ্য দেখা যায় তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আগস্ট মাসে বৃষ্টির ঘাটতি বেশি থেকেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই বছরও একইরকম আভাস দিচ্ছে। যা মোটেই সুখের নয়। যদি এই বছরের দিকে নজর রাখা হয় তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টির ঘাটতি ছিল।
আরও পড়ুন: জোড়া পায়ে অটলকে অনন্য শ্রদ্ধার্ঘ্য যুবকের
হাওয়া অফিস জানিয়েছিল দিন তিনেক ভারি বৃষ্টি হলে সেই ঘাটতি মিটতে পারে। জুলাইয়ের শেষ থেকে ঝেঁপে বৃষ্টি শুরু হয়। টানা ১০ থেকে ১২ দিন নাগাড়ে বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জুলাইয়ের শেষ সপ্তাহে ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়, যা স্বাভাবিক।
আগস্টের প্রথম সপ্তাহের তথ্য অনুযায়ী ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ওই সপ্তাহ পেরোতেই আবার বৃষ্টির গতি স্লথ। বৃষ্টি কমে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই গতিবিধি সবসময়েই স্বাভাবিক বলে থাকেন আবহবিদরা। তাও ওই সপ্তাহে মোটামুটি বৃষ্টি হয়েছিল গঙ্গাপাড়ের জেলাগুলিতে।
আরও পড়ুন: কেরলে বন্যার্তদের খুঁজতে Person Finder নিয়ে পাশে Google
তৃতীয় সপ্তাহের শুরুতে হাওয়া অফিস জানাল এবার ভারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সেই আশাতেই ছিল সাধারণ মানুষ। কিন্তু সে আশায় জল ঢেলেছে বৃষ্টি। ইতিমধ্যেই এই তথ্য বলছে ৬৪ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়ে গিয়েছে। এই অবস্থার কারন কি ?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া কোনও সিস্টেম নেই যা ভারি বৃষ্টি দিতে পারে। তাই এমন ঘাটতি। দিনেরবেলা মেঘের আনাগোনা থাকলেও রাতে ঝকঝকে থাকছে আকাশ। এদিকে মৌসুমি বায়ুর প্রভাব রাজ্যের উপরে রয়েছে। সিস্টেম নেই। ফলে আর্দ্রতাজনিত ব্যাপক অস্বস্তি অনুভূত হচ্ছে।
আরও পড়ুন: সম্মান দেওয়াটা কাউকে সেখানো যায় না, মানুষ ওদের জবাব দেবে: দেবজিৎ সরকার
সপ্তাহ শেষের পথ। এখনও আগামী কয়েকদিনেও তেমন কোনও আশার আলো দেখাচ্ছে না হাওয়া অফিস। তার উপর বাংলা মাস শ্রাবণ পেরিয়ে ভাদ্রে প্রবেশ করে গিয়েছে। হঠাৎ কিছু পরিবর্তন না হলে অবস্থা শোচনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
The post আবারও বৃষ্টির ঘাটতি রাজ্যে, অবস্থা সঙ্গীন হওয়ার আশঙ্কা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OLgo5d
via IFTTT
Comments
Post a Comment