হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যপাল
রায়পুর: চলে গেলেন ছত্তিশগড়ের রাজ্যপাল বলরাম দাস ট্যান্ডন৷ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রায়পুরে ডঃ বি আর আমবেদকর মেমোরিয়াল হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০৷

রাজ্যপালের সেক্রেটারি সুরেন্দ্র কুমার জয়সওয়াল জানান, মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷ আইসিইউ-তে রাখা হয় তাঁকে৷ ছয়বারের সাংসদ, রাজ্যপালের প্রয়াণে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের কার্য্যালয় থেকে শোকবার্তা জানানো হয়৷
জন সঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা চিলেন তিনি৷ এই জন সঙ্ঘ পরে বিজেপি হয়৷ ২০১৪ সালের জুলাইয়ে তিনি ছত্তিশগড়ের রাজ্যপাল হন৷ এছাড়াও পঞ্জাবের ডেপুটি চিফ মিনিস্টারও ছিলেন তিনি৷ ১৯৭৫-১৯৭৭-এ এমারজেন্সির সময় ৯০ বছরের এই নেতা জেলেও গিয়েছিলেন৷
বিস্তারিত আসছে…
The post হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যপাল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2w9JX8O
via IFTTT
Comments
Post a Comment