কেরলের পাশে দাঁড়াল ফেসবুক! জেনে নিন কীভাবে
তিরুবনন্তপুরম: এবার কেরলের বন্যা-বিধস্তদের পাশে দাঁড়াল ফেসবুক। প্রকৃতির রোষে জলের তলায় কেরল। প্রায় ৩৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন প্রকৃতির করাল গ্রাসে। গৃহহীন প্রায় ১১ লক্ষ। কেরলের মানুষের কষ্ট নাড়া দিয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে।
প্রায় ১.৭৫ কোটি টাকা কেরলকে ত্রাণ দিল ফেসবুক৷ দিল্লির একটি সমাজসেবী সংস্থা গুঞ্জ-এর হাত দিয়ে এই অনুদান পাঠাবে ফেসবুক। ফেসবুকের সবচেয়ে বড় হাতিয়ার জনবল। আর তার সাহায্য নিয়েই কখনও ফেসবুক লাইভ, পেজ বা গ্রুপ তৈরি করে কেরলের মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই অর্থ সংগ্রহ করে তারা। পাশাপাশি তাদের ডাকে এভাবে মানুষ এগিয়ে আসায় ধন্যবাদও দিয়েছে কর্তৃপক্ষ৷
আরও পড়ুন: HIV আক্রান্ত হওয়ায় ভিটেমাটি ছাড়া বেহালার দম্পতি
গত ৮ই আগস্ট থেকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরলের মানুষের জীবনযাত্রা। ইতিহাস বলছে, কেরলের মানুষ এমন বিপর্যয়ের দিন খুব কমই দেখেছে। আক্রান্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে। পরিবহন ও মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রেখে তথ্যপ্রযুক্তি কর্মীরা আক্রান্তদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন। যাতে তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।
বন্যা শুরু হওয়ার একদিন পরই কেরলে থাকা মানুষদের পরিজনদের স্বস্তি দিতে ‘সেফটি চেক’ ব্যবস্থারও শুরু করে ফেসবুক৷ প্রায় ৫০০ জন মানুষ ‘ক্রাইসিস ডোনেট বাটন ‘এর সাহায্যে ত্রান পাঠান। দুর্গতদের অনেকে যারা প্রশাসনকে সরাসরি জানাতে পারেননি তারা ফেসবুকের মাধ্যমে তাদের অসহায়তার কথা জানান।
আরও পড়ুন: বিবেকানন্দের নামে প্রতিষ্ঠানে বেতের ঘায়ে ক্ষতবিক্ষত শৈশব
প্রায় ১২০০জন মানুষ ফেসবুকের ‘কমিউনিটি হেল্প’ ব্যবহার করে খাবার, জল, পরিবহন এবং আশ্রয়ের আবেদন জানিয়েছেন। ফেসবুকের তৈরি বন্যাগ্রস্ত এলাকা চিহ্নিত করা ম্যাপ ন্যাশানাল ডিজাস্টার ম্যানেজম্যান্ট অথরিটিকে বিশেষভাবে সাহায্য করেছে। বন্যা কবলিত এলাকা ও সেখানকার মানুষদের গতিবিধি সম্পর্কে জানতেও সাহায্য করেছে এই ম্যাপ৷
The post কেরলের পাশে দাঁড়াল ফেসবুক! জেনে নিন কীভাবে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lgvaia
via IFTTT
Comments
Post a Comment