টানা ১৩ দিনের লম্বা ছুটি ঘোষনা

ঢাকা:  জাতীয় শোকদিবস ও পবিত্র ইদ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট ১৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কার্যক্রম ১১ দিন এবং অ্যাকাডেমিক কার্যক্রম ১৩ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৪ আগস্ট হতে ২৭ আগস্ট পর্যন্ত ক্লাসসমূহ এবং ১৫ আগস্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে। ছুটি শেষে ২৭ আগস্ট হতে অফিসসমূহ এবং ২৮ আগস্ট থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

এদিকে প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক, আগামী ১৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ।

The post টানা ১৩ দিনের লম্বা ছুটি ঘোষনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KW8Kmt
via IFTTT

Comments