কেরলে বন্যা: জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি রাহুলের, সমবেদনা মমতার

কেরলে বন্যা পরিস্থিতি নিয়ে রাহুল গাঁধীর ট্যুইট। কংগ্রেস সভাপতি লিখেছেন, কেরলে বন্যার ফলে অসংখ্য মানুষের জীবন এবং জীবিকা বিপন্ন। ভবিষ্যৎ অনিশ্চিত। তাই এটিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। <br />কেরলে বন্যা পরিস্থিতি নিয়ে ট্যুইটারে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী লিখেছেন, শুধু আশ্বাস যথেষ্ট নয়। তাও আমি আমার কেরলের ভাই-বোনেদের বলব, আমাদের চিন্তা-প্রার্থনা সব তোমাদের জন্য। যে সমস্ত পরিবার তাঁদের প্রিয়জনদের হারিয়েছে, তাঁদের জন্য রইল সমবেদনা। যাঁরা বন্যার সঙ্গে লড়ছেন, তাঁরা শক্তি পান।

from https://ift.tt/2Pk1zYr
via IFTTT

Comments