গুজরাত দাঙ্গা নিয়ে ‘ভুল’ স্বীকার করেছিলেন বাজপেয়ী
নয়াদিল্লি: ২০০২ তে গুজরাত দাঙ্গা। আর ২০০৪-এই হার। হারের পর নাকি সেই দাঙ্গাকেই ‘ভুল’ বলে উল্লেখ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।
কংগ্রেসের কাছে পরাজয় স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি তিনি। এরপরই নাকি ‘ভুল’ স্বীকার করেন তিনি। পরবর্তীকালে বিস্ফোরক এই দাবি করেন ‘র’-এর প্রাক্তন কর্তা এ এস দুলত৷ বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মীর সংক্রান্ত পরামর্শদাতা ছিলেন দুলত।
আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গাবাজ ছিলেন অটল: গর্গ চট্টোপাধ্যায়
এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান দাবি করেছিলেন, ‘বাজপেয়ীর সঙ্গে শেষবার সাক্ষাতের সময় ২০০২-এর গুজরাত হিংসা নিয়ে ‘ভুল’ স্বীকার করেন বাজপেয়ী৷’ সেসময় তাঁর মুখে বিষন্নতার ছায়া দেখেছিলেন বলেও দাবি করেন দুলত৷ তাঁর দাবি, গোধরা-পরবর্তী গুজরাত হিংসাকে বাজপেয়ী বরাবরই ‘ভুল’ বলে মনে করেছেন৷
দুলতে বলেন, বিজেপির সেই পরাজয়ের পর বাজপেয়ীর মুখোমুখি হয়ে কী বলবেন বুঝতে পারছেন না দুলত। কোনোরকমে বলেছিলেন, ”এটা কী হল স্যার?” উত্তরে বাজপেয়ী তাঁকে বলেছিলেন, ”কংগ্রেসও বোধহয় বুঝতে পারছে না যে এটা কী হল।” পরে কিছুটা ভেবে বলেছিলেন, ”সায়াদ হামারে সে গুজরাত মে গলতি হো গ্যায়ি।” একথা বলার পর বিষন্ন হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: একদিন রাত আড়াইটায় তড়িঘড়ি আব্দুল কালামকে ডেকে পাঠালেন বাজপেয়ী
২০০২ সালে গুজরাত হিংসার সময় সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী৷ ফলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানের এই মন্তব্যে নতুন করে বিতর্ক হয়েছিল পরবর্তীকালে।
The post গুজরাত দাঙ্গা নিয়ে ‘ভুল’ স্বীকার করেছিলেন বাজপেয়ী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OIwX1z
via IFTTT
Comments
Post a Comment