উমর খালিদকে হামলার ঘটনায় ধৃত ২
নয়াদিল্লি: উমর খালিদকে হামলার ঘটনায় ২ সন্দেহভাজনকে ধরল দিল্লি পুলিশের বিশেষ সেল৷ সোমবরা দিল্লিতেই ধরা পড়ে ২ সন্দেহভাজন৷ সিসিটিভি ফুটেজ দেখে ২ জনকে জালে ধরে পুলিশ৷ ধৃতরা হরিয়ানা বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷
উমর খালিদকে হত্যার ছক করেই গুলি চালান হয় বলে মনে করছে দিল্লি পুলিশ৷ তারপরই খালিদের উপর হওয়া হামলার তদন্তভার দিল্লি পুলিশের বিশেষ সেলের উপর বর্তায়৷ হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ঘোরাফেরা করে৷ রাজধানী দিল্লির বিট্টলভাই প্যাটেল রোডের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি৷ তারপর থেকেই বিষয়টিকে গুরুত্ব দেয় দিল্লি পুলিশ৷ আর সেই কারণেই তদন্তভার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়৷
পড়ুন: উমর খলিদকে গুলি, কলকাতায় বিজেপি দফতরে জানেন কারা হামলা করবে?
তদন্তে গতি আনতেও তৎপর বিশেষ সেল৷ গত সোমবারই উমর খালিদের উপর হামলা হয়৷ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘খউফ সে আজাদি’নামে এক সমাবেশে যোগ দিতে এসেছিলেন জেএনইউ-র পরিচিত ছাত্র নেতা উমর খালিদ৷ কনস্টিটিউশন ক্লাবের বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা পোশাকের অপরিচিত ব্যক্তি জেএনইউ-র ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি চালায়৷
পুলিশের কাছে খালিদ জানিয়েছেন, গুলি ছোড়ার আগে আততায়ী তাঁর উপর ঝাপিয়ে পড়ে এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়৷ এরপর শূন্যে গুলি ছোড়ে৷ ডিসিপি মধুর বার্মা জানান, উমর খালিদের উপর হামলা হয়েছে৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর উপর ঝাপিয়ে পড়ে ধাক্কা মেরে ফেলে দেয়৷ খালিদকে লক্ষ্য করে গুলি ছুড়তেই যায়৷ কিন্তু লোকজন জড়ো হয়ে যাওয়ায় শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায়৷ তবে পালানোর আগে বন্দুকটি আততায়ীর হাত থেকে মাটিতে পড়ে যায়৷ পরে ঘটনাস্থল থেকে সেই বন্দুকটি উদ্ধার করে পুলিশ৷ আপাতত ধৃত ২ জনকে জেরা করছে দিল্লি পুলিশের বিশেষ সেল৷
The post উমর খালিদকে হামলার ঘটনায় ধৃত ২ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nRQul5
via IFTTT
Comments
Post a Comment