অঙ্গ প্রতিস্থাপন করেও বাঁচানো গেল না মৌমিতাকে

স্টাফ রিপোর্টার, কলকাতা: কিডনি প্রতিস্থাপন করেও শেষ রক্ষা হল না খড়দহের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর ৷ সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৌমিতা ৷ গত শনিবার মল্লিকা মজুমদারের অঙ্গদান করা হয় ৷

মৌমিতার শরীরে মল্লিকার কিডনি প্রতিস্থাপন করা হয় ৷ শনিবার সন্ধে থেকেই তার অবস্থার অবনতি হতে শুরু হয় ৷ তাকে আইটিউতে স্থানান্তরিত করা হয় ৷ জানা যাচ্ছে, গত জুলাই মাসে তার কিডনির সমস্যা ধরা পড়ে৷ শনিবার ২৪ বছর বয়সী মৌমিতার পাশাপাশি আরও দু’জনের শরীরে মল্লিকার অঙ্গ প্রতিস্থাপন করা হয় ৷

চেন্নাই এর একটি বেসরকারি হাসপাতাল থেকে শহরের একটি বেসরকারি হাসপাতালে অজয় রমাকান্ত নায়েক নামে এক ব্যাক্তিকে নিয়ে আসা হয় ৷ ৪৫ বছর বয়সী হায়দরাবাদের বাসিন্দা অজয়কে লিভার প্রতিস্থাপনের উদ্দেশ্যে নিয়ে আসা হয় ৷ শনিবার ভোর ৪টে ৪৭ মিনিটে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর তৈরি করে মল্লিকার লিভার বাইপাসের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

ঠিক ১৩ মিনিটের ব্যাবধানে এসএসকেএম থেকে এই বেসরকারি হাসপাতালে পৌঁছে যায় ৷ তার পরেই অজয়ের অঙ্গ প্রতিস্থাপন করতে চাকাৎসকেরা অস্ত্রপচার শুরু করে ৷অন্যদিকে এসএসকেএম হাসপাতালে খরদাহের বাসিন্দা মৌমিতা চক্রবর্তী পাশাপাশী সোদপুরের বাসিন্দা সঞ্জীব দাসের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল ৷ সঞ্জিব ও অজয় এখন স্থীতিশীল বলেই জানা যাচ্ছে ৷

The post অঙ্গ প্রতিস্থাপন করেও বাঁচানো গেল না মৌমিতাকে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MANxTP
via IFTTT

Comments