অনুন্নয়নের প্রতিবাদে গ্রামবাসীদের হাতে ঘেরাও পঞ্চায়েত সদস্য

স্টাফ রিপোর্টার, মালদহ: মালদহের রতুয়ার বাহারাল এলাকায় রাতভর বৃষ্টি। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতৃত্ব।

সোমবার রাত থেকেই বাহারাল এলাকায় ব্যাপক বৃষ্টি হয়। এর ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যান বাহারাল পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য কলিমুদ্দিন শেখ। সেখানেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন: হেলমেটহীন তিন বাইক আরোহীর মর্মান্তিক পরিণতি

টানা প্রায় দু’ঘণ্টা তাঁকে এলাকায় আটকে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও জেলা পরিষদের আসন থেকে নির্বাচিত প্রতিনিধিরা। দ্রুত কাজের আশ্বাসে পঞ্চায়েত সদস্য গ্রামবাসীদের ঘেরাও মুক্ত হন।

বাহারাল পঞ্চায়েত সদস্য কলিমুদ্দিন শেখ বলেন, ‘‘এতদিন সিপিএমের বোর্ড ছিলো৷ তারা গ্রামের কোনও উন্নয়নের কাজ করে নি। অথচ উন্নয়নের খাতে বরাদ্দ টাকা তুলে নিয়েছে। এখনও পঞ্চায়েত গঠন না হওয়ায় তার পক্ষে সরকারিভাবে কিছু করা সম্ভব নয়।’’

আরও পড়ুন: বেঙ্গালুরু থেকে সরছে না অ্যারো ইন্ডিয়া, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

তবে এলাকার যে সমস্যার কথা মেনে নেন তিনি। তাঁর আশ্বাস, ‘‘বোর্ড গঠনের পর দ্রুত সমস্যা সমাধান করা হবে’’ উন্নয়ন ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ৷ কিন্তু তার মাঝে অনুন্নয়নের কোপে বাহারালের বাসিন্দারা৷

আরও পড়ুন: স্বধীনতা দিবসের আগে যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘন পাক সেনার, জওয়ানের গুলিতে খতম ২

The post অনুন্নয়নের প্রতিবাদে গ্রামবাসীদের হাতে ঘেরাও পঞ্চায়েত সদস্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2w4UiTz
via IFTTT

Comments