‘অবস্থার উন্নতি হয়নি’, উদ্বেগ বাড়িয়ে জানাল এইমস

নয়াদিল্লি: না, কোনও ভাল খবর নেই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অবস্থার কোনও উন্নতি হয়নি। দেশবাসীর আশঙ্কা আরও বাড়িয়ে এমনটাই জানাল এইমস। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালে ফের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল এইমস। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, ”একইরকম আছেন তিনি।”

বুধবারই জানানো হয়েছিল যে গত ২৪ ঘণ্টায় বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আপাতত লাইফ সাপোর্টে আছেন তিনি। রাত থেকেই তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান নেতা-মন্ত্রীরা। গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবার সকালে তিন ফের যাবেন বলে সূত্রের খবর।

এদিকে, এদিন সকাল থেকেই হাসপাতালে উপচে পড়ছে বিশিষ্টদের ভিড়। রাজনাথ সিং, সুষমা স্বরাজ, লালকৃষ্ণ আদবাণী থেকে শুরু করে বেঙ্কাইয়া নাইডু, যোগী আদিত্যনাথ প্রত্যেকেই উৎকণ্ঠা নিছে ছুটে গিয়েছেন সেখানে। প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ।

দেশ জুড়ে দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা চলছে। কিছুক্ষণের মধ্যে ফের আরও একটা মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

The post ‘অবস্থার উন্নতি হয়নি’, উদ্বেগ বাড়িয়ে জানাল এইমস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Pb8vHk
via IFTTT

Comments