ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকে সমর্থন করছেন মুখ্যমন্ত্রী: বিজেপি

নয়াদিল্লি: ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকে সমর্থন করছে বলে মমতার সরকারকে বৃহস্পতিবার কটাক্ষ করলেন বিজেপি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি পি মুরলিধর রাও৷ অসমের নাগরিকপঞ্জিকরণ ইস্যু নিয়ে রাজ্যের তৃণমূল সুপ্রিমোর বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাতকেও কটাক্ষ করেন মুরলিধর৷ তিনি স্পষ্ট জানান, তাঁরা কখনোই দেশে অনুপ্রবেশকে মেনে নেবেন না এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবেন৷

অন্যদিকে প্রথম থেকেই অসমের এনআরসি ইস্যুতে বিরোধিতার প্রথম সারিতেই রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বিজেপি নেতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যে নজর দেওয়া উচিত, যেখানে গণতন্ত্র প্রতিনিয়ত বিঘ্নিত৷ তৃণমূলের আমলে রাজ্যে গণতন্ত্র পতনের দিকে৷ বিজেপি নেতাদের ওপর প্রতিনিয়তই হামলা হচ্ছে৷ গত পঞ্চায়েত নির্বাচনে বাংলায় গণতন্ত্রের ছবি সবার কাছে স্পষ্ট৷’

পড়ুন: ‘মমতার উপরই ভরসা রাখছে গোটা দেশ’

একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তবে তিনি এর পাশাপাশি এও জানিয়ে দেন বাংলায় গণতন্ত্র পিরিয়ে আনতে বিজেপি লড়াই করতে থাকবে৷ সেই সঙ্গে ১১ অগস্ট ভারতীয় জনতা যুব মোর্চার ব়্যালি নিয়ে তৃণমূল ভিত বলেও মন্তব্য করেন তিনি৷ যার প্রত্যুত্তরে, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, তাঁরা বিজেপির কোনও ব়্যালি নিয়ে ভীত নন৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি-র সঙ্গে রয়েছেন বলে মত তাঁর৷

প্রসঙ্গত, ১১ অগস্ট মেয়ো রোডে সভা করবে বিজেপি। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি পুনম মহাজন-সহ কেন্দ্র ও রাজ্যস্তরের একাধিক নেতা৷

উদ্দেশ্য ২০১৯ এর আগে বাংলায় বিজেপির ভিত শক্ত করা এবং এনআরসি ইস্যু তাদের অবস্থান বাংলার মানুষের কাছে স্পষ্ট করা। মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভার ম্যাস্যাকার কাণ্ডের পর কলকাতায় এই সভাকে সামনে রেখে নিজেদের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা চালাচ্ছে বঙ্গ বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের৷

The post ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকে সমর্থন করছেন মুখ্যমন্ত্রী: বিজেপি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2npuNIz
via IFTTT

Comments