লন্ডন থেকে গ্রেফতার দাউদের ডান হাত

নয়াদিল্লি: দাউদ ইব্রাহিমের অন্যতম কাছের মানুষ জাবির মোতি গ্রেফতার৷ লন্ডনে জাবির মোতিকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ৷ রবিবার জাবিরের গ্রেফতারির খবর দিল্লিতে এসে পৌঁছয়৷ ব্রিটিশ পুলিশ সূত্রে খবর, শুক্রবার লন্ডনের হিলটন হোটেল থেকে জাবিরকে গ্রেফতার করা হয়৷

লন্ডনে দাউদের আর্থিক লেনদেনের হিসেবরক্ষক হিসেবে কাজ করত জাবির৷ জানা যাচ্ছে, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে আসা দাউদের আর্থিক লেনদেন দেখত সে৷ পাশাপশি ড্রাগ পাচার, বেআইনি অস্ত্র পাচারের দিকটিও সামাল দিত৷ দাউদের স্ত্রী মেহেজবিনের সঙ্গে যোগাযোগ ছিল জাবিরের৷ বর্তমানে পাকিস্তানের অভিজাত ক্লিফটন এলাকায় দাউদের সঙ্গে থাকে মেহেনজিব৷

দাউদের ডি কোম্পানীর বিদেশের ব্যবসা জাবিরের হাতেই ছিল৷ বিদেশ থেকে ডি কোম্পানীর জন্য টাকা আসত জাবির মোতির হাত ধরেই৷ দাউদের ঘনিষ্ঠ মহলে জাবির মোতি জাবির সিদ্দিকি নামে পরিচিত৷ পাকিস্তানের নাগরিক জাবির ইব্রাহিমের ডি কোমন্পানীর প্রধান হিসেব রক্ষক ছিল৷

জানা যাচ্ছে, ড্রাগ পাচারের পাশাপাশি বেশ কয়েকটি অপহরণ, ব্যাঙ্ক লুঠের মামলাও রয়েছে তার বিরুদ্ধে৷ বারাবুদার ও আন্টিগুয়াতে ভুয়ো নাগরিকত্ব নিয়ে ছিল জাবিরের৷ তবে দীর্ঘদিন ধরেই লন্ডনে ঘাঁটি করে ছিল সে৷ ভারতীয় গোয়েন্দারাও বার বার লন্ডন পুলিশকে সেই খবর দেয়৷ ১০ বছরের ভিসা নিয়ে লন্ডনে সুরক্ষিতই ছিল জাবির সিদ্দিকি৷ ভারতীয় গোয়েন্দাদের দেওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে লন্ডনের নিরাপত্তাবাহিনী জাবির মোতির খোঁজ চালায় ও গ্রেফতার করে৷

The post লন্ডন থেকে গ্রেফতার দাউদের ডান হাত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vWN7O1
via IFTTT

Comments