দেশবাসীর কাছে বিশেষ অনুরোধ কোহলির
লন্ডন: ইংল্যান্ডের মাটিতে ০-২ পিছিয়ে পড়ার পর কোহলিদের সামনে এবার অ্যাসিড টেস্ট৷ নটিংহ্যামে আরও একটা টেস্ট হার মানে সিরিজ হারের যন্ত্রণা নিয়ে দেশে ফেরার বিমান ধরতে হবে৷ ইংল্যান্ড আবার হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে৷ এমন কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে পাশে চাইছেন ভারত অধিনায়ক৷
আরও পড়ুন- লজ্জার হারে সিংহাসনচ্যুত বিরাট
সোশ্যাল মিডিয়ায় কোহলি লিখেছেন সমর্থকরা যেন এখনই ভারতীয় দলের উপর আশা হারিয়ে না ফেলে৷ এখানেই না থেমে ভারত অধিনায়ক তাঁর পোস্টে আরও বলেন, ‘বিদেশের মাটিতে কখনও আমরা জিতব,কখনও আমরা হারব৷ প্রত্যেক হার থেকেই আমরা শিক্ষা নিয়ে এগিয়ে যাব৷’ সমর্থকদের কাছে অনুরোধ জানিয়ে বিরাট বলেন, ‘আপনারা আমাদের উপর আস্থা না হারালে, কথা দিচ্ছি প্রতিকূল পরিস্থিতিতে ঠিক ঘুরে দাঁড়াব৷ লর্ডসের ভুল গুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত৷’
আরও পড়ুন- শাস্ত্রী ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেলের থেকেও বিপজ্জনক
এজবাস্টনের পর লর্ডসে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করতে শুরু করেছেন সমর্থনরা৷ অনেকেই আবার অধিনায়ক কোহলির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন৷ কেউ কেউ লিখেছেন অবসর ভেঙে ধোনিকে নেতা হিসেবে ফিরিয়ে আনা উচিত৷
Sometimes we win and other times we learn. You never give up on us and we promise to never give up on you either. Onwards and upwards. ????????
Virat Kohli यांनी वर पोस्ट केले सोमवार, १३ ऑगस्ट, २०१८
অন্যদিকে কোহলির অজানা পিঠের চোটও ভারতীয় দলকে চিন্তায় রাখছে৷ লর্ডস টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় পিঠের চোটের কারণে মাঠেই শুশ্রূষা নিতে দেখা গিয়ছিল কোহলিকে৷ পেন কিলার খেয়ে ব্যাটিং শুরু করেন বিরাট৷ যদিও চোটের কারণে মনসংযোগে ফাটল ধরতেই ব্রডের বল আউট হয়ে সাজঘরে ফিরে আসেন তিনি৷ ফিল্ডিংয়ের সময়ও বেশ কিছুটা সময় পিঠের চোটের জন্য সাইডলাইনের ধারে বিশ্রাম নিতে দেখা গিয়েছিল ভারত অধিনায়ককে৷ অজানা এই চোটের কারণে ইংল্যান্ড সফরের আগে কাউন্টি থেকে নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন বিরাট৷ পরে আফগানিস্তান টেস্টে থেকেও বাদ পড়েছিলেন৷
আরও পড়ুন- বিরাট মোহভঙ্গে নেতা ধোনিতে আস্থা অনুরাগীদের
অধিনায়ক কোহলি অবশ্য দল ও তাঁর ভক্তদের এই বলে আশ্বস্ত করেছেন, নটিংহ্যাম টেস্টের আগে তিনি ফিট হয়ে উঠেবেন৷ তাঁর সুস্থ হয়ে উঠার দিয়েই তাকিয়ে ভারতীয় সমর্থকরা৷
The post দেশবাসীর কাছে বিশেষ অনুরোধ কোহলির appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KNnCU0
via IFTTT
Comments
Post a Comment