বাবার সঙ্গে একই ক্লাসে পড়তেন অটল!

আইন নিয়ে পড়বেন বলে কানপুরে কলেজে ভর্তি হলেন অটল বিহারী বাজপেয়ী৷ ছেলের সঙ্গেই ল’ পড়বেন ইচ্ছে হল বাজপেয়ীর বাবার৷ নিয়ে নিলেন অ্যাডমিশন৷ ছেলেরই রুমমেট হলেন বাবা৷ সে এক অদ্ভূত অনুভূতি৷ ‘ন দৈন্যম ন পলায়নম’ বইতে সে কথা নিজেই লিখেছেন অটল বিহারী৷

অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবন যেমন বর্ণময়৷ তেমনই রঙিন ছিল তাঁর ব্যক্তিগত জীবনও৷ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের পর ঘুরে ফিরে আসছে সেইসব টুকরো টুকরো ঘটনার কোলাজ৷ অটল বিহারী বাজপেয়ী ও তাঁর বাবা কৃষ্ণ বিহারী বাজপেয়ীর সম্পর্কের রসায়ন বারবার ঘুরে ফিরে এসেছে অটলজীর মুখে৷ তাঁর লেখায়৷

আরও পড়ুন: রাজা থেকে মন্ত্রী! শেষ শ্রদ্ধায় উপস্থিত সব প্রতিবেশী

১৯৪৮ সালে কানপুরের দয়ানন্দ অ্যাঙ্গলো বৈদিক (ডিএভি) কলেজে আইন নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হন বাজপেয়ী৷ এরআগে এই কলেজ থেকেই রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেছিলেন৷ কলেজে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি৷ পড়াশোনায় ভালো, মাঝেমধ্যে কবিতাও পাঠ করতেন৷ বেশ জনপ্রিয়তা ছিল তাঁর৷

অটলজীর বাবা সংস্কৃতে পণ্ডিত মানুষ৷ তাঁর হঠাৎ ইচ্ছে হল ছেলের সঙ্গে আইন পড়বেন৷ যেমন ইচ্ছে তেমন কর্ম৷ ভর্তি হলেন ডিএভি কলেজে৷ অটল বিহারী বাজপেয়ী তাঁর ‘ন দৈন্যম ন পলায়নম’ লিখেছেন সেদিনের বিরল সেই অভিজ্ঞতার কথা৷

আরও পড়ুন: মঞ্চে হঠাৎই বক্তব্য ভুলে গেলেন বাজপেয়ী, সকলের সে কী হাসি

লেখেন, এটা যে কতটা অবাক করা ঘটনা বাবার সঙ্গে প্রিন্সিপাল স্যারের ঘরে ঢোকার পর বুঝতে পারি৷ সেই সময় কলেজের প্রিন্সিপাল ছিলেন কালকা প্রসাদ ভাটনাগর৷ পঞ্চাশোর্ধ্ব এক ভদ্রলোক, মাথার সবকটা চুল সাদা৷ বাবা যখন প্রিন্সিপালের ঘরে ঢুকলেন স্যার ভাবলেন ইনি নিশ্চয়ই কলেজে অধ্যক্ষ পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন৷ কিংবা কলেজে কাউকে ভর্তি করাতে এসেছেন৷

কিন্তু যখন কৃষ্ণ বিহারী বাজপেয়ী বলেন তিনি এলএলবি পড়তে চান৷ কলেজে ভর্তি হতে এসেছেন৷ প্রিন্সিপালের মুখটা নাকি দেখার মতো ছিল! উনি চেয়ারে বসে পড়েন৷ উচ্ছ্বসিত হয়েছিলেন অটলজীর বাবার ইচ্ছেশক্তি দেখে৷ হোস্টেলেও বাবার সঙ্গেই থাকতেন ছেলে৷ অটলজীর রুমমেট ছিলেন বাবা৷

আরও পড়ুন: প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড়, কড়া নিরাপত্তায় মোড়কে রাজধানী

অ্যাডমিশনও হয়েছিল একই সেকশনে৷ প্রায়ই নাকি কলেজের অন্যান্য ছাত্ররা বাবা-ছেলের এই ‘মিষ্টি বন্ধুত্ব’ দেখতে আসতেন৷ এমনও হতো ছেলের ক্লাসে আসতে দেরি হলে অধ্যক্ষ বাবার কাছে জানতে চাইতেন, ‘‘আপনার সাহাবজাদেকে তো দেখছি না, কোথায় গেল?’’ আবার বাবার ক্লাসে ঢুকতে দেরি হলে ছেলের কাছে জানতে চাওয়া হতো, ‘‘বাবা কোথায় গায়েব হলেন?’’

The post বাবার সঙ্গে একই ক্লাসে পড়তেন অটল! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PlyJqO
via IFTTT

Comments