কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদীর
তিরুঅনন্তপুরম: কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন তিনি৷ বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷ ট্যুইট করে নিজেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কেরলে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার ও রিলিফ অপারেশনের কাজে গতি আনার৷
মোদী এদিন ট্যুইট করে লেখেন, ‘‘সকালে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সঙ্গে কথা হয়েছে৷ রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ উদ্ধারকার্যে ও রিলিফ অপারেশনের কাজে গতি আনতে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যের মানুষদের মঙ্গল কামনায় প্রার্থনা করছি৷’’
Spoke to Kerala CM Shri Pinarayi Vijayan again this morning. We discussed the flood situation in the state. Have asked Defence Ministry to further step up the rescue and relief operations across the state. Praying for the safety and well-being of the people of Kerala. @CMOKerala
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
অপরদিকে কেরলের অবস্থা নিয়ে মোদীর সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ পাশাপাশি কেরলেবাসীদের এই বিপদে তাদেরকে সবরকমভাবে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি৷ ট্যুইট করে রাহুল জানান, এখনই সময় তাদের পাশে এসে দাড়িয়ে সাহায্য করার৷ ট্যুইটে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের লিংক ট্যাগ করেন তিনি৷ এছাড়া জানান, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন সেনা ও বায়ুসেনা অফিসারদের আরও বেশি করে উদ্ধার কার্যে নিয়োগ করার৷
Kerala is in great pain. I spoke to PM and requested him to massively increase deployment of the Army & Navy. I also said that it is critical that he gives the state special financial assistance as this is a tragedy without parallel in Kerala’s history. #IndiaStandsWithKerala
— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2018
এ দিকে বন্যা পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় কেরলের বেশ কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে রেল ও মেট্রো পরিষেবা৷ বন্যার জেরে কোচি শহরের পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়েছে৷ অপরদিকে মুট্টুম ইয়ার্ডে জলস্তর বেড়ে যাওয়ায় কোচি মেট্রো রেল লিমিটেড মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে৷ জলস্তর নেমে আসলেই চালু করা হবে পরিষেবা৷ কোচি বিমানবন্দর পেরিয়ার নদীর তীরের কাছে অবস্থিত৷ ফলে নদীর জল বিপদসীমার ওপরে দিয়ে বওয়ায়, সেই রেশ এসে পড়েছে বিমানবন্দরেও৷ বিমানবন্দরে জল ঢুকে যাওয়ার কারণে শনিবার অবধি উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷
The post কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MlSBMA
via IFTTT
Comments
Post a Comment