মোদী ছুটে গিয়ে জড়িয়ে ধরছিলেন বাজপেয়ীকে! দেখুন ভিডিও

নয়াদিল্লি : রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরার ঘটনা ভোলেন নি কেউ৷ রেশ কাটতে না কাটতেই আরেক ভিডিও প্রকাশ্যে৷ এবার অবশ্য রাহুল গান্ধী নন৷ জড়িয়ে ধরছেন খোদ নরেন্দ্র মোদী৷

কাকে জড়িয়ে ধরছেন তিনি? সেই তথ্যই ফাঁস করেছে এই ভিডিও৷ ভিডিওটি যে সময়কার, তখন নরেন্দ্র মোদী একজন স্বেচ্ছাসেবক ও বিজেপি কর্মী৷ বিজেপির সদর দফতরে তখন বক্তব্য রাখছেন বিজেপির তৎকালীন প্রধান অটল বিহারী বাজপেয়ী৷ তাঁকে ঘিরে রয়েছেন বিজেপির বড় বড় নেতা কর্মীরা৷ সেই সময়ই বাজপেয়ীকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন মোদী৷

ভিডিওটে পরিস্কার দেখা যাচ্ছে, তরুণ কর্মী নরেন্দ্র মোদী ছুটে গিয়ে জড়িয়ে ধরছেন অটল বিহারী বাজপেয়ীকে৷ বিজেপি পার্টি অফিসের মধ্যেই ঘটছে সেই দৃশ্য৷ সেই জড়িয়ে ধরার মধ্যে ফুটে উঠেছে মোদীর আন্তরিকতা৷ তাঁদের দুজনকে ঘিরে রয়েছেন বিজেপির নেতা কর্মীরা৷ সবাই খুশি এই দৃশ্যে৷

বাজপেয়ীও জড়িয়ে ধরছেন মোদীকে, চাপড়ে দিচ্ছেন পিঠ৷ হাসি মুখে তাকাচ্ছেন তাঁর দিকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর অটলবিহারী বাজপেয়ীকে নিজের মেন্টর হিসেবে মেনেছেন বলে দাবি করেন বিজেপি সমর্থকদের একাংশ৷ তাঁদের দুজনের মধ্যে সুসম্পর্কের কথাও সুবিদিত৷ সেই সম্পর্কেরই এক ঝলক দেখা গেল এই ভিডিওতে৷

বাজপেয়ী বরাবর বলেছেন, ”বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা আমাদের দেশের জন্য লজ্জার।” তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন গুজরাত দাঙ্গার ঘটনা ঘটলেও, জানা যায় তিনি নাকি ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন। ২০১৫ তে বাজপেয়ী ‘ভারতরত্ন’ পাওয়ার পর খুশি হয়েছিলেন দেশের বহু মুসলিম নেতা।

আজ অটল বিহারী বাজপেয়ীর অবস্থা আশঙ্কাজনক। এইমসের বেডে চলছে জীবন-মরণ লড়াই। তাঁর জন্য প্রার্থনা শুরু হয়েছে মন্দিরে মন্দিরে। এমনকী দরগাতেও চাদর চড়ানো হচ্ছে তাঁর সুস্থতা কামনায়।

বৃহস্পতিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অমিত শাহ, লালকৃষ্ণ আদবাণী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন নেতা-নেত্রীরা। ফের এইমসে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। পঁয়তাল্লিশ মিনিট ধরে পাশে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর৷

এক দুর্লভ ভিডিওটি এখন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়৷ দেখুন সেই ভিডিও

The post মোদী ছুটে গিয়ে জড়িয়ে ধরছিলেন বাজপেয়ীকে! দেখুন ভিডিও appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vMjXkI
via IFTTT

Comments