বাজপেয়ীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ যজ্ঞ এই শহরে
নয়াদিল্লিঃ আরও অবস্থা সঙ্কটজনক প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। বুধবারের পর আজ বৃহস্পতিবার সকালে ফের এইমসে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিত শাহ থেকে শুরু করে আরও বিজেপির উচ্চপদস্থ নেতারা। রয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরাও। বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতির খোঁজ পেয়েই তড়িঘড়ি দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি এইমসের বাইরে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন অসংখ্য বাজপেয়ী অনুরাগী এবং বিজেপি কর্মীরা। সবাই দ্রুত প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার দ্রুত সুস্থতা কামনা করছেন।

শুধু বিজেপি কর্মী কিংবা তাঁর অনুগামীরাই নয়। দ্রুত বাজপেয়ীর আরোগ্য কামনায় গোটা দেশ। বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই সমস্ত জায়গায় শুরু হয়েছে প্রার্থনা। তেমনই গোয়ালিয়রে সরকারি আয়ুর্বেদিক কলেজে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা। বাজপেয়ীর ছবি সামনে রেখে চলছে যজ্ঞ। বিশেষ প্রার্থনায় কলেজের পড়ুয়ারা। শুধু তাই নয়। দেশের একাধিক মন্দিরে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা।
The post বাজপেয়ীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ যজ্ঞ এই শহরে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2vOyFHU
via IFTTT
Comments
Post a Comment