এক মাসের বেতন দিয়ে কেরলকে সাহায্য উপ মুখ্যমন্ত্রীর
হায়দরাবাদ: বন্যাবিধ্বস্ত কেরল৷ চারদিকে হাহাকার৷ বাঁচার আর্তি নিয়ে মানুষের কান্না৷ এরই মধ্যে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ বন্যাবিপর্যস্ত কেরলের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ৷ কেন্দ্রের তরফে ৬০০ কোটি টাকার অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে৷ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যও৷ তেলেঙ্গানার তরফে কে চন্দ্রশেখর রাও সরকার ইতিমধ্যাই ২৫ কোটি টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেছেন৷ এবার ব্যক্তিগত উদ্যোগে কেরলের পাশে দাঁড়ালেন তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রী মহম্মদ মেহেমুদ আলি৷ বন্যাদুর্গতদের সহায়তায় এক মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি৷
অর্থ সাহায্যের পাশাপাশি দুর্গদের জন্য বেগমপেট থেকে তেলেঙ্গানা সরকার ৫০টি পানীয় জলের মেশিনও পাঠাচ্ছে৷ এছাড়াও সাহায্য করেছে পশ্চিমবঙ্গ, গুজরাট, ওড়িশা সহ প্রায় সহ রাজ্যেই৷ যোগী আদিত্যনাথের সরকার ইতিমধ্যেই দিয়েছে ১৫ কোটি টাকা৷ পশ্চিমবঙ্গ, পঞ্জাব, গুজরাত, অন্দ্র প্রদেশের সরকার ১০ কোটি করে সাহায্যের ঘোষণা করেছে৷ ঝাড়খণ্ড ও ওড়িশা দিয়েছে ৫ কোটি করে৷ তবে বন্যার ভয়াবহতা সামনে এই ত্রাণ নেহাতই তুচ্ছ৷ পরিস্থিতি আঁচ করে বাড়তি ৫ কোটি টাকার ঘোষণা করেছে নবীন পট্টনায়ক সরকার৷ দেওয়া হয়েছে ৮ কোটি টাকা মূল্যের ৫০০ মেট্রিক টন ত্রিপল৷
বিগত দিনে ধরণের বিপর্যয়ের মুখে পড়েনি কেরল৷ আবহাওয়ার এই খামখেয়ালিপনা দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্বজুড়ে৷ বিপর্যয়ের ভয়াবহতা দেখে ত্রাণ তহবিলের আয়োজন করেছে আরব আমিরশাহী৷
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, এই বন্যার জেরে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯, ৫১২ কোটি টাকা৷ ত্রাণ শিবিরে রয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ৷ মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে৷ তবে এখনও নিশ্চিন্ত হওয়ার কিছু নেই৷ আতঙ্ক বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি হবে কেরলে৷
The post এক মাসের বেতন দিয়ে কেরলকে সাহায্য উপ মুখ্যমন্ত্রীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N3WwKm
via IFTTT
Comments
Post a Comment