ভয়ঙ্কর বর্ষায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশে মৃতের সংখ্যা ৭৭৪
নয়াদিল্লি: টানা বৃষ্টি চলছে দেশের বিভিন্ন অংশে৷ জলবন্দি লক্ষ লক্ষ মানুষ৷ ক্ষতি হচ্ছে ফসলের৷ এরই মাঝে ঘটে যাচ্ছে একের পর এক মৃত্যুর ঘটনা৷ এই বর্ষার মরসুমে সারা দেশ জুড়ে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
সাতটি রাজ্য আপাতত জলের তলায়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সেন্টার বা এনইআরসি জানাচ্ছে মৃত্যুর হার সবথেকে বেশি দক্ষিণের রাজ্য কেরলে৷ সেখানে মারা গিয়েছেন ১৮৭ জন৷ ১৭১ জন মারা গিয়েছেন উত্তরপ্রদেশে৷ তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ৷ সেখানে মৃত্যু হয়েছে ১৭০ জনের৷ মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১৩৯ জন৷ গুজরাতে মৃতের সংখ্যা ৫২৷ অসমে ৪৫ ও নাগাল্যান্ডে মৃতের সংখ্যা ৮৷
এরআগে, জুন মাসে দেশের পাঁচ রাজ্যে বৃষ্টি ও বন্যার জেরে ৪৬৫ জনের মৃত্যু খতিয়ান তুলে ধরে এনইআরসি৷ বলা হয় বৃষ্টি ও বন্যার কারণে মহারাষ্ট্র, কেরলে, পশ্চিমবঙ্গ, গুজরাত ও অসমে মৃত্যু হয়েছে যথাক্রমে ১৩৮, ১২৫, ১১৬, ৫২ ও ৩৪ জনের। এনইআরসি-র তরফে জানানো হয়, মহারাষ্ট্রের ২৬টি, পশ্চিমবঙ্গের ২২টি, অসমের ২১টি, কেরালার ১৪টি এবং গুজরাতের ১০টি জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
এই মরসুমে গোটা দেশে মোট ২৭ জন বন্যায় নিখোঁজ বলে খবর৷ এরমধ্যে কেরালাতেই ২২ জন এখনও নিখোঁজ৷ পশ্চিমবঙ্গে ৫ জন নিখোঁজ৷ সাতটি রাজ্য মিলিয়ে ২৪৫ জন আহত হয়েছেন বন্যা ও বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন ঘটনায়৷
জলমগ্ন হয়ে রয়েছে একের পর এক গ্রাম৷ স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে মহারাষ্ট্রের ২৬ টি জেলা জলের তলায়৷ অসমের ২৩টি জেলা, কেরলের ১৪ টি জেলা, উত্তরপ্রদেশের ১২টি জেলা, নাগাল্যাণ্ডের ১১ টি জেলা, পশ্চিমবঙ্গের ২২টি জেলা ও গুজরাটের ১০টি জেলা পুরোপুরি জলমগ্ন৷
এখনও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ১৬ টি রাজ্যে৷ উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ. উত্তরাখণ্ড, কেরালা, কর্ণাচক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, নাগাল্যাণ্ড ও অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবন থেকে৷
অসমে ১১.৪৫ লক্ষ মানুষ জলবন্দী অবস্থায় রয়েছেন, এছাড়াও ২৭ হাজার হেক্টর জমি জলমগ্ন বলে জানিয়েছে এনইআরসি-র রিপোর্ট৷ অসমে কাজ করছে এনডিআরএফের ১৫টি দল৷ এনইআরসি জানিয়েছে মোট ৪৫ জন কর্মী রয়েছেন এক একটি দলে৷ উত্তরপ্রদেশে কাজ করছে ৮টি দল, পশ্চিমবঙ্গে ৮টি. গুজরাটে ৭টি, কেরালা ও মহারাষ্ট্রে ৪টি করে দল ও নাগাল্যান্ডে একটি করে এনডিআরএফের দল কাজ করছে৷
The post ভয়ঙ্কর বর্ষায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশে মৃতের সংখ্যা ৭৭৪ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MfSVvB
via IFTTT
Comments
Post a Comment