বকরি ইদে কোনও গোহত্যা চলবে না : মুখ্যমন্ত্রী

লখনউ: বকরি ইদে রাজ্যে কোনও গো হত্যা করা চলবে না৷ সরকারি আধিকারিকদের এমনই নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি৷

সামনেই বকরি ইদ৷ সেদিন যাতে কোনও গরু চোরাচালান না হয় বা গোহত্যা না হয়, তাঁর নির্দেশ দিয়েছেন তিনি৷ এরজন্য বিভিন্ন এলাকার প্রশাসনিক আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে৷

একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্দেশিকা বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে পৌঁছে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ এজন্য শুধু নজরদারি নয়, রীতিমতো পেট্রলিং চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে৷

২২ শে আগষ্ট বকরি ইদ৷ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী সেদিন বিভিন্ন পশুর বলি দেওয়া হয়৷ বিশেষত গরু বলি প্রথা রয়েছে ইসলামে৷ এই নিয়ে বহুবার বহু সংঘর্ষের মুখে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে৷ বিঘ্নিত হয়েছে আইন শৃঙ্খলা৷ এই পরিস্থিতি যাতে নতুন করে তৈরি না হয়, তাই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বলে মনে করা হচ্ছে৷

এর আগে, আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেন গণধোলাই বন্ধ করতে হলে গোহত্যার মত পাপ করা বন্ধ করতে হবে৷ এই প্রসঙ্গে খ্রিস্টান ও মুসলিম ধর্মের কথা টেনে আনেন ইন্দ্রেশ কুমার। তাঁর কথায়, যিশু গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। সেজন্য খ্রিস্টানরা গোমাতার কথা বলে। মক্কা ও মদিনাতেও গোহত্যা বন্ধ। আমরা কি মানবতাকে এই পাপ থেকে মুক্ত করতে পারি না? যদি তা হয়, গণধোলাইয়ের সমস্যা আপনা থেকে দূর হয়ে যাবে।

The post বকরি ইদে কোনও গোহত্যা চলবে না : মুখ্যমন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nPK0TF
via IFTTT

Comments