বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে রাখতে নারাজ ভাইপো-পিসি

লখনউ: এই মুহূর্তে দেশে কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি। সেই কারণে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে রাখতে নারাজ ভাইপো এবং পিসি। কিন্তু কংগ্রেসকে জোটের বাইরে রাখলে বিজেপি লাভবান হবে। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

প্রতিবেদনের শুরুতে উল্লিখিত ভাইপো বলতে সমাজবাদী পার্টি(সপা)র নেতা অখিলেশ যাদবকে বোঝান হয়েছে। অন্যদিকে পিসি বলতে বোঝান হয়েছে বহুজন সমাজবাদী পার্টি(বিএসপি)র নেত্রী মায়াবতীকে। যুযুধান এই দুই পক্ষ বিজেপি বিরোধিতায় একজোট হয়েছে। কিন্তু সেই জোটে প্রধান বিরোধী কংগ্রেসকে সামিল করতে নারাজ।

উত্তর প্রদেশে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে না যুক্ত করলে বিজেপি লাভবান হবে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তিনি বলেছেন, “কংগ্রেসকে ছাড়া বিরোধীরা ‘বামন’-এ পরিণত হবে এবং তাদের খুঁজতে মাইক্রোস্কোপ লাগবে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইতিমধ্যেই বিরোধী শিবিরকে এক বার্তায় বলেছেন, কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে এখন মাথা ঘামানো উচিত নয়। বরং, বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা।” বিরোধী জোটে কংগ্রেসের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করেছেন তিনি।

দীর্ঘদিন উত্তর প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির দায়িত্বে ছিলেন সলমন খুরশিদ। সেই কারণে ওই রাজ্যের রাজনীতির গতিপ্রকৃতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল তিনি। বিজেপি বিরোধী জোটে কংগ্রেস না থাকলে বিজেপি বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজতে হবে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি আরও বলেছেন, “রাজ্যে বিজেপির বিরুদ্ধে যদি সর্বশক্তি নিয়ে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি-কে লড়াই চালাতে হয়, তবে কংগ্রেসকে সঙ্গে নিতেই হবে। না হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর।”

তবে উত্তর প্রদেশে কংগ্রেসের অবস্থা যে বেশ খারাপ তা একবাক্যে মেনে নিয়েছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। কিন্তু কংগ্রেসকে একেবারে বাদ দিয়ে জোট করা ঠিক হবে না বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “এখন হয়তো রাজ্যে কংগ্রেসের প্রাপ্ত ভোট সাত শতাংশ। এসপি এবং বিএসপির প্রাপ্ত ভোট সেখানে কংগ্রেসের তিন গুণ। কিন্তু, কংগ্রেস যদি নির্বাচনে একলা লড়ে, তাহলে প্রাপ্ত ভোট বেড়ে ১০, ১১ বা ১২ শতাংশ হবে। এসপি এবং বিএসপির ভোট বে঩ড়ে নিশ্চয়ই ২৪, ২৫ বা ২৬ শতাংশ হবে। কিন্তু, কংগ্রেসকে কখনই মুছে ফেলা ঠিক হবে না।” পরবর্তী পাঁচ বছরের জন্য কেন্দ্রে একটা স্থিতিশীল, ধর্মনিরপেক্ষ ও শক্তিশালী সরকার গড়তে হলে বিরোধী জোটে কংগ্রেসকে একান্ত প্রয়োজন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

The post বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে রাখতে নারাজ ভাইপো-পিসি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2P2OH8Q
via IFTTT

Comments