সুখবর! স্বাধীনতা দিবসেই দেশবাসীকে বিশেষ উপহার দেবেন মোদী

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের দিনেই আয়ুষ্মান ভারত হেলথ্ স্কিম লঞ্চের কথা ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিছু রাজ্যে পাইলট প্রজেক্ট শুরু হলেও সেপ্টেম্বরে সম্পূর্ণরূপে এটি চালু করা হবে বলে মনে করা হচ্ছে৷ এই Ayushman Bharat-National Health Protection Mission (AB-NHPM) স্কিমে ১০ কোটি দরিদ্র পরিবারের সুবিধা হবে৷ বছরে ৫ লক্ষ টাকার কভারেজের ব্যবস্থা রয়েছে এই প্রধানমন্ত্রীর স্কিমে৷

এক সরকারি আধিকারিকের বিবৃতি থেকে জানা যায়, স্বাধীনতা দিবসে এই স্কিমের বিষয়ে ঘোষণা করবেন মোদী৷ এবং কিছু রাজ্যে এর পাইলট প্রজেক্ট শুরুর বিষয়েও জানাবেন তিনি৷ এই তালিকায় পঞ্জাব, কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক এবং দিল্লি থাকলেও ওডিশা এই স্কিমের আওতায় থাকতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে৷

পড়ুন: ওবামাকেয়ার-এর থেকেও এগিয়ে মোদী-কেয়ার: রাজনাথ সিং

ওই আধিকারিক আরও জানান, “trust model”-এ এই স্কিম চলবে ২২টি দেশে৷ কেন্দ্র থেকে ইতিমধ্যেই এই প্রজেক্টের জন্য ১০,০০০কোটি টাকা ধার্য করা হয়েছে৷

এটিই বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য বীমা প্রকল্প, যার হাত ধরে দেশের ১০ কোটি পরিবারের ৫০কোটি মানুষ ১৩৫০ ধরনের অসুস্থতার চিকিৎসা করাতে পারবে৷ এই প্রকল্পের ফলে বিভিন্ন অসুখে বেসরকারি হাসপাতালে চিকিৎসাও কম খরচে হবে৷

তবে এই প্রকল্পে মানসিক সমস্যা, টিকাকরণ, আইভিএফ-এর মতো বেশ কিছু বিষয় তালিকাভুক্ত নেই৷ পাশাপাশি, শিশুদের সার্জারি থেকে ক্যানসারের চিকিৎসার পৃথক পৃথক প্যাকেজ রয়েছে বলে জানা গিয়েছে৷ মোদীর এই হেলথ্ স্কিমের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওবামাকেয়ারের থেকেও বেশি ভালো মোদীর হেলথ্কেয়ার প্ল্যান৷

The post সুখবর! স্বাধীনতা দিবসেই দেশবাসীকে বিশেষ উপহার দেবেন মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2B7KAWd
via IFTTT

Comments