ব্রেনডেথের পর মল্লিকার অঙ্গদানে নতুন জীবন পাচ্ছে তিনজন

স্টাফ রিপোর্টার, কলকাতা: শহরে ফের অঙ্গদান৷ ১৫ বছর বয়সী শিলিগুড়ির বাসিন্দা মল্লিকা মজুমদারের ব্রেন ডেথ হয়েছে বলে গত ১৩ তারিকেই তার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা৷

তাঁর বাবা মানিক মজুমদার জানান এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা অঙ্গদানের কথা বলেছিলেন একাধিকবার ৷ শেষমেষ মেয়ের অঙ্গদানের করার সিদ্ধান্ত নিয়েছিল মল্লিকার পরিবার৷ তার বাবা জানিয়েছিলেন মেয়ে অঙ্গ পেয়ে যদি কোনও মানুষ নতুন জীবন পায় তাহলে তার পরিবার মনে করবে সেই মানুষটির মধ্যেই তার মেয়ে বেঁচে থাকবে৷

অঙ্গদানের সিদ্ধান্তের কথা তিনি জানান চিকিৎসকেদের৷ শুক্রবার রাত ১১ টা নাগাদ চেন্নাই এর একটি বেসরকারি হাসপাতাল থেকে শহরের একটি বেসরকারি হাসপাতালে অজয় রমাকান্ত নায়েক নামে এক ব্যক্তি কে নিয়ে আসা হয় ৷ ৪৫ বছর বয়সী হায়দরাবাদের বাসিন্দা অজয় কে লিভার প্রতিস্থাপনের উদ্দেশ্যে নিয়ে আসা হয় ৷

শনিবার ভোর ৪টে ৪৭ মিনিটে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডোর তৈরি করে মল্লিকার লিভার বাইপাসের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ৷ ঠিক ১৩ মিনিটের ব্যাবধানে এসএসকেএম থেকে এই বেসরকারি হাসপাতালে পৌঁছে যায় ৷ তার পরেই অজয়ের অঙ্গ প্রতিস্থাপন করতে চিকিৎসকেরা অস্ত্রোপচার শুরু করেন৷

অন্যদিকে এসএসকেএম হাসপাতালে খড়দার বাসিন্দা মৌমিতা চক্রবর্তী এবং সোদপুরের বাসিন্দা সঞ্জীব দাসের কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে৷ তাবের মেয়ের অঙ্গদানের মাধ্যমে এই তিন জন নতুন জীবন পাবে সেই বিষয়ে খুশী মল্লিকার পরিবার ৷

The post ব্রেনডেথের পর মল্লিকার অঙ্গদানে নতুন জীবন পাচ্ছে তিনজন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KZV4Xu
via IFTTT

Comments