‘পাকিস্তান গেলে সিধুকে দেশদ্রোহীর তকমা দেওয়া হবে’
নয়াদিল্লি : হবু পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পেয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথাও রয়েছে তাঁর৷ এই ঘটনা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে৷
বিতর্কের শুরু করলেন বিজেপি নেতা সুব্রক্ষ্মণ্যম স্বামী৷ তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার চাঞ্চল্য ছড়িয়েছে তাঁর কথায়৷ ইমরান খানের আমন্ত্রণে যদি সিধু পাকিস্তান যান, তবে তাঁর সাথে নাকি দেশদ্রোহী ও প্রতারকের মতো ব্যবহার করা উচিত৷ এমনই মত এই বিজেপি নেতার৷ এমনকি সিধুর মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন সুব্রক্ষ্মণ্যম স্বামী৷ তাঁর পরামর্শ, যদি মানসিক ভাবে সুস্থ থাকেন সিধু, তবে তাঁর পাকিস্তান যাওয়া উচিত নয়৷
সুব্রক্ষ্মণ্যম স্বামী বলেছেন নভজ্যোত সিং সিধু যদি পাকিস্তানে যান, তবে সেই ঘটনা তাঁর রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে৷ জনপ্রিয়তা হারাবেন তিনি৷ মানুষ কখনই এই ঘটনাকে স্বাভাবিক ভাবে নেবেনা৷ তাঁকে প্রতারক ও বিশ্বাসঘাতক হিসেবে দেখবে মানুষ৷
এরআগে, সিধু জানান, ইমরান খানের শপথগ্রহণ অমুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে তাঁর কাছে৷ ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে খুশি পাঞ্জাবের মন্ত্রী ও দেশের প্রাক্তন ক্রিকেটার সিধু। তিনি বলেন, তিনি সম্মানিত। আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন তিনি৷
এরপরই ইমরান খানের প্রশংসা করেছেন সিধু৷ তিনি বলেন ইমরান একজন খাঁটি মানুষ৷ এমন একটা চরিত্র যাঁকে মানুষ ভালবাসে, শ্রদ্ধা করে৷ পাশাপাশি, সিধু বলেন তাঁর যাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে৷ জানানো হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিসকেও৷ ১৮ অগস্ট ইসলামাবাদে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান তিনি বলেও জানান সিধু৷
এর আগে, ইমরান খান জানান তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনও বিদেশি নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্বের ভীড় হোক, তা চান না তিনি৷ তিনি চান তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হোক জাঁক জমকহীন। পাকিস্তানের সংবাদপত্রগুলির দাবি ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআইয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয় একটি বিবৃতি।
সেখানে পিটিআই জানায়, তাদের নেতা চান কোনও বিদেশি নেতাকে আমন্ত্রণ না জানাতে। ১৮ আগস্ট শপথ নিতে চলেছেন ইমরান খান। দল চেয়েছিল দেশ বিদেশের তাবড় নেতাদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে। তবে চান নি ইমরান।
The post ‘পাকিস্তান গেলে সিধুকে দেশদ্রোহীর তকমা দেওয়া হবে’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nz1pzU
via IFTTT
Comments
Post a Comment