“রাজীব গান্ধীর জন্যই আজ আমি বেঁচে আছি,” বলেছিলেন বাজপেয়ী
নয়াদিল্লি: বাজপেয়ীর মৃত্যুর পর আমরা দেখেছি দলমত নির্বিশেষে প্রত্যেকে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। ছুটে এসেছেন রাহুল, সোনিয়া।রাজনীতিতে যতই বিরোধ থাকুক, বাজপেয়ীকে কিন্তু বরাবরই আলাদা চোখে দেখতেন খোদ রাজীব গান্ধীও।
সংসদে যে রাজীব গান্ধী ধারাল বক্তব্য ছুঁড়ে দিতেন বিজেপি নেতাদের দিকে, সেই রাজীব গান্ধীও বাজপেয়ীর ক্ষেত্রে ব্যতিক্রমী ছিলেন। রাজনীতির বাইরে সম্পর্কের যে উদাহরণ রাজীব গান্ধী ও বাজপেয়ী তৈরি করেছিলেন, তা আজও নজিরবিহীন। আজকের রাজনীতিতে হয়ত বিরলও।
আরও পড়ুন: একদিন রাত আড়াইটায় তড়িঘড়ি আব্দুল কালামকে ডেকে পাঠালেন বাজপেয়ী
“The Untold Vajpayee: Politician and Paradox” বইতে বাজপেয়ী জানিয়েছিলেন, কীভাবে রাজীব গান্ধী তাঁকে আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে সাহায্য করেছিলেন। কিডনির সমস্যার জন্য চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন তিনি।
বাজপেয়ীর অসুস্থতার খবর পেয়েই তড়িঘড়ি নিজের অফিসে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন রাজীব গান্ধী। বাজপেয়ী বলেছিলেন, রাজীব গান্ধী নাকি তাঁর সমস্যার কথা শুনে বুঝতে পেরেছিলেন যে তাঁর কিডনির সমস্যা রয়েছে ও আমেরিকায় গিয়ে চিকিৎসা করানো দরকার। আর সেইজন্য রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধিদের মধ্যে জুড়ে দেন বাজপেয়ীর নাম। তিনি চেয়েছিলেন, ওই সুযোগেই যাতে বাজপেয়ী নিউ ইয়র্কে চিকিৎসা করাতে পারেন। বাজপেয়ী বলেছিলেন, ”রাজীব গান্ধীর জন্যই আজ আমি বেঁচে আছি।”
আরও পড়ুন: বাজপেয়ী আর মিসেস কাউলের সম্পর্ক চিরকাল রহস্যেই থেকে গেল
১৯৯১ তে রাজীব গান্ধীর মৃত্যুর পর এই কথা শেয়ার করেন বাজপেয়ী।
The post “রাজীব গান্ধীর জন্যই আজ আমি বেঁচে আছি,” বলেছিলেন বাজপেয়ী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L0G2Rc
via IFTTT
Comments
Post a Comment