পশ্চিমবঙ্গের মাও অধ্যুষিত অঞ্চল থেকে সরানো হচ্ছে সিআরপিএফের ব্যাটেলিয়ন
নয়াদিল্লি: একাধিক রাজ্যের মাও অধ্যুষিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সিআরপিএফ বাহিনী। পশ্চিমবঙ্গ থেকেও বিশাল বাহিনী সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাহিনী সরানো হচ্ছে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকেও। তাদের মোতায়েন করা হবে ছত্তিসগড়ে। মাওবাদীদের বিরুদ্ধে কোনও বড় অপারেশন চালাতেই এই নির্দেশ বলে অনুমান করা হচ্ছে।
বিহার, ঝাড়খণ্দ ও পশ্চিমবঙ্গে মাওবাদী দমনে ও উত্তরপ্রদেশে রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার কাজে সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাদের সরিয়ে নিয়ে যাওয় হচ্ছে। সপ্তাহ খানেক আগেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ থেকে সবথেকে বেশি সংখ্যক ব্যাটেলিয়ন সরানো হচ্ছে, বিহার থেকে দুটি ও উত্তরপ্রদেশ,ঝাযখণ্দ থেকে একটি করে ব্যাটেলিয়ন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মাও অধ্যুষিত ঝাড়খণ্ডে মাও দমনে আরও বেশি বেস তৈরি করা হচ্ছে। আর সেইজন্যই নিয়ে যাওয়া হচ্ছে এইসব বাহিনীকে। বর্তমানে বাস্তারের জঙ্গলেই সবথেকে বেশি সংখ্যক মাওবাদী রয়েছে। গত এক বছরে সুকমা, দান্তেওয়াড়া, বীজাপুর, কোন্দাগাঁওয়ের মত জায়গায় বারবাত মাও হামলার ঘটনা ঘটেছে।
এমাসের শেষেই ওইসব অঞ্চল ধেকে বাহিনী সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। আর বচর শেষেই ছত্তিসগড়ে আরও বেশি বাহিনী মোতায়েন করার কাজ সম্পূর্ণ হবে। বর্তমানে ছত্তিসগড়ে মোতায়েন করা হয়েছে ৩০ ব্যাটেলিয়ন সিআরপিএফ। প্রত্যেক ব্যাটেলিয়নে রয়েছে অন্তত ১০০০ জওয়ান। এবার আরও ৭০০০ জওয়ান মোতায়েন করা হবে সেখানে।
The post পশ্চিমবঙ্গের মাও অধ্যুষিত অঞ্চল থেকে সরানো হচ্ছে সিআরপিএফের ব্যাটেলিয়ন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Pixh8F
via IFTTT
Comments
Post a Comment