গোরক্ষার স্বার্থে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার বিজেপি বিধায়ক

হায়দরাবাদ: গোরক্ষার জন্য আন্দোলন করে গিয়ে গ্রেফতার হতে হল বিধায়ক টি রাজা সিং-কে। ভারতীয় জনতা পার্টির এই জনপ্রতিনিধি হায়দরাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক। মঙ্গলবার সকালের দিকে তাঁকে গ্রেফতার করা হয়।

এ দিন সকাল থেকে গোরক্ষার স্বার্থে আমরণ অনশনে বসবেন বলে জানিয়েছিলেন রাজা সিং। শহরের পুলিশ কমিশনারের দফতরের সামনেই অনশনে বসার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হয়নি নিজের বাড়ি থেকে বাইরে আসতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গোমাতাকে যারা রক্ষার জন্য আন্দোলন করছে তাদের গ্রেফতার করা হচ্ছে। শুধু তাই নয়, গোরক্ষকদের ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়। প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন বিধাক টি রাজা সিং। এর প্রতিবাদেই এদিন সকালে অনশন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু রাজাকে কোনও সুযোগই দেওয়া হয়নি। মঙ্গলবার সকাল থেকে তাঁর বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। বাড়ির বাইরে আসতেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- গোরক্ষার স্বার্থে বিধায়ক পদে ইস্তফা দিলেন রাজা সিং

কট্টর হিন্দুবাদী বলেই পরিচিত হায়দরাবাদের এই বিধায়ক। রাম মন্দির, গোরক্ষা সহ নানাবিধ বিষয়ে বেফাঁস মন্তব্য করে জড়িয়েছিলেন বিতর্কে। যার জেরে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছে তাঁর দল ভারতীয় জনতা পার্টি। দলকে এই বিতর্ক থেকে দূরে রাখতে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজা। কেবলমাত্র গোরক্ষার কাজেই মন দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণে দলের রাজ্য সভাপতি এবং বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিয়েছিলেন ইস্তফাপত্র। যদিও এখনও তা গ্রাহ্য হয়নি।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনে আসাদুদ্দিনের বিরুদ্ধে লড়বেন রাজা সিং

কিছু দিন আগেই শোনা গিয়েছিল যে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন টি রাজা সিং। হায়দরাবাদ কেন্দ্র থেকে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি-র বিরুদ্ধে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁকেই উপযুক্ত বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

The post গোরক্ষার স্বার্থে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার বিজেপি বিধায়ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N9tg4Y
via IFTTT

Comments