ভাড়াটিয়া বাড়িওয়ালা বিবাদের বলি দু’বছরের শিশু
স্টাফ রিপোর্টার,কলকাতা: ভাড়া নিয়ে বিবাদের জেরে প্রাণ হারাল দুই বছরে শিশু৷ রাজকুমারী সাউ নামে ওই শিশুকে ফুটন্ত হাঁড়িতে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বাড়িওয়ালার বিরুদ্ধে৷ পরে গুরুতর আহত অবস্থায় রাজকুমারীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেও প্রাণরক্ষা হল না৷
আরও পড়ুন: সমাজবিরোধীদের দৌরাত্ম্যে বাড়ি ছাড়তে হল রেল কর্মীকে
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল৷ অনেক চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাকে৷ শনিবার সকালে মারা যায় রাজকুমারী৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: ঐতিহাসিক লালকুঠিতে রমরমিয়ে চলছে অসামাজিক কাজ
জানা গিয়েছে, উল্টোডাঙ্গার গোঁরা চাঁদ লেনের এক বাড়িতে ভাড়া থাকত সাউ পরিবার৷ অভিযোগ, কোনও মাসেই ভাড়া দিত না তারা৷ এই নিয়ে বাড়িওয়ালার সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়ান তারা৷ শুক্রবার প্রতিমাসের মতো ভাড়া চাইতে আসেন বাড়িওয়ালা৷ কিন্তু এবারও ভাড়া না দেওয়ায় রাগের মাথায় রাজকুমারীকে ফুটন্ত হাঁড়িতে ছুঁড়ে ফেলে দেন৷
The post ভাড়াটিয়া বাড়িওয়ালা বিবাদের বলি দু’বছরের শিশু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MBFQg5
via IFTTT
Comments
Post a Comment