প্রধানমন্ত্রীর কুর্শিতে বসেই বিদেশ সফরে যাচ্ছেন ইমরান, জানেন তালিকায় কোন দেশ

ইসলামাবাদ:  আগামী কয়েকদিন বাদেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান খান। আর দায়িত্ব নিয়েই বিদেশ সফরে যাচ্ছেন তিনি। আর প্রথম বিদেশ সফর হিসাবে তেহরানে সফরে যাচ্ছেন ইমরান। এমনটাই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ১৮ তারিখের পরেই ইরান সফরে যাবেন তিনি। শুধু ইরানেই নয়। আরও বেশ কয়েকটি দেশ ইমরানের বিদেশ সফরের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে।

প্রকশিত সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইরানের পর তিনি সৌদি আরব সফরে যাবেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্ত গত ৪ আগস্ট ইসলামাবাদে পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইমরান খানকে ইরান সফরের জন্য প্রেসিডেন্ট হাসান রুহানির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। পিটিআই প্রধান ওই আমন্ত্রণ গ্রহণ করে বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করবে তার নেতৃত্বাধীন পাকিস্তান সরকার।

ইরানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। মূলত সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতেই ইমরানের এই সফর বলে মনে করছেন রাজনৈতিকমহল।

The post প্রধানমন্ত্রীর কুর্শিতে বসেই বিদেশ সফরে যাচ্ছেন ইমরান, জানেন তালিকায় কোন দেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MQn1Tv
via IFTTT

Comments