পাঁচ বছরের নাতনিকে খুন করল ঠাকুমা

স্টাফ রিপোর্টার, সিউড়ি: বয়স মাত্র পাঁচ৷ আর তারই মধ্যে ঠাকুমার হাতে খুন হতে হল ছোট্ট নাতনিকে৷ নিজের নাতনিকে খুন করার অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মুরারই থানার বান্ধাইপুর গ্রামে৷ মৃতার নাম মাসুদা খাতুন (৫)৷ অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে পুলিশ৷

প্রসঙ্গত, সোমবার সকালে ‘মাঠে যাচ্ছি বলে’ নাতনিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ঠাকুমা রাবেয়া বিবি৷ কিন্তু দুপুরের দিকে ঠাকুমা একা বাড়ি ফিরে আসেন৷ তিনি ফিরে এসে বাড়ির লোককে জানায় নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ এদিকে ঠাকুমার কথায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাড়িতে৷ খবর পেয়ে গ্রামবাসীরা একে একে ভিড় জমাতে থাকে বাড়িতে৷ তবে জিজ্ঞাসাবাদ চালালে ঠাকুরমার কথায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়৷ সন্দেহে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়৷

ঘটনার খবর পেয়ে মুরারই থানার পুলিশ এসে ঠাকুমা রাবেয়া বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে৷ এরপরে গ্রামবাসীরা পাঁচ বছরের মাসুদাকে খুঁজতে বেরোয়৷ ঠিক সন্ধ্যা নাগাদ গ্রামের শেষ প্রান্তে বাসলৈ নদীর বালির চরে মাসুদাকে পাওয়া যায়৷ সেখানে পুঁতে রাখা হয়ে ওই শিশুকে৷ এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগতে থাকে৷ গ্রামবাসীরা মিলে চড়াও হয় মাসুদার বাড়িতে৷ কিন্তু ততক্ষণে মাসুদার বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷

রাতে পুলিশ গিয়ে মৃতদেহ তুলতে গেলে পুলিশকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়৷ পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা৷ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ৷ কেন একটি শিশুকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হল তা এখনও স্পষ্ট নয়৷ এমনকি এই খুনের পিছনে কারা কারা যুক্ত তাও খতিয়ে দেখছে পুলিশ৷

The post পাঁচ বছরের নাতনিকে খুন করল ঠাকুমা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2nhcwgA
via IFTTT

Comments